Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

SIR: ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ! রাজ্যে ট্রাইব্যুনালের প্রথম রায়

তাঁর অভিযোগ ছিল, প্রার্থী হিসেবে ঘোষণার পরেও সংশ্লিষ্ট তালিকায় তাঁর নাম নেই। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শুধু তাই নয়, যে ট্রাইব্যুনালের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়ার কথা, সেটিও তখনও কার্যকরভাবে কাজ শুরু করেনি বলে অভিযোগ ওঠে।

SIR: ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ! রাজ্যে ট্রাইব্যুনালের প্রথম রায়

মহতাব শেখ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 April 2026 18:00

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে ভোটার তালিকা ঘিরে আইনি জটিলতার এক গুরুত্বপূর্ণ মামলায় মিলল স্বস্তির রায়। ফরাক্কার কংগ্রেস প্রার্থীর (Farakka Congress Candidate) নাম ভোটার তালিকায় (SIR Voter List) না থাকায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটিয়ে অবশেষে তাঁর নাম ফের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল এসআইআর ট্রাইব্যুনাল (SIR Tribunal)। এই রায়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ঘটনার সূত্রপাত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর। সেখানে বহু ভোটারের নাম যাচাইয়ের জন্য বিবেচনাধীন রাখা হয়েছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই সব নামের তথ্য খতিয়ে দেখে পর্যায়ক্রমে নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়। জানানো হয়, এই তালিকায় যদি কারও নাম বাদ পড়ে, তবে তিনি নির্দিষ্ট ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন। সেই সুযোগেই আবেদন করেন ফরাক্কার ওই প্রার্থী মহতাব শেখ। জানানো হয়েছে, আবেদনকারী এবং তাঁর বাবার নামে ‘তথ্যগত অসঙ্গতি’র কারণে নোটিস পাঠানো হয়েছিল। তবে তাঁর বাবার নামের ক্ষেত্রে ‘তথ্যগত অসঙ্গতি’ থাকলেও মহতাবের নামে কোনও সমস্যা নেই। তাই রবিবার রাত ৮টার মধ্যে অতিরিক্ত তালিকায় তাঁর নাম তুলতে হবে।

তাঁর অভিযোগ ছিল, প্রার্থী হিসেবে ঘোষণার পরেও সংশ্লিষ্ট তালিকায় তাঁর নাম নেই। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শুধু তাই নয়, যে ট্রাইব্যুনালের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়ার কথা, সেটিও তখনও কার্যকরভাবে কাজ শুরু করেনি বলে অভিযোগ ওঠে। এই অবস্থায় দ্রুত হস্তক্ষেপ চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন, যাতে তাঁর প্রার্থীপদ নিয়ে কোনও বিভ্রান্তি না থাকে।

তবে এই আবেদনের শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ভোটার তালিকা সংক্রান্ত এই ধরনের মামলার চূড়ান্ত কর্তৃত্ব বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতের হাতে। সেই নির্দেশের বাইরে গিয়ে রাজ্যের কোনও আদালত সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। ফলে এই বিষয়ে বিস্তারিত শুনানি গ্রহণ সম্ভব নয় বলেই জানানো হয়। এর পরেই তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

সর্বোচ্চ আদালত বিষয়টির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে অতি অল্প সময়ের মধ্যেই ট্রাইব্যুনাল শুনানি সম্পন্ন করে। অবশেষে জানানো হয়, সংশ্লিষ্ট প্রার্থীর নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। এই রায়ই রাজ্যে এই ধরনের মামলায় ট্রাইব্যুনালের প্রথম সিদ্ধান্ত হিসেবে সামনে এল।

নির্বাচনের মুখে এই রায় সংশ্লিষ্ট প্রার্থীর জন্য স্বস্তি এনে দিলেও বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব কম নয়। কারণ, ভোটার তালিকা নিয়ে যে বিতর্ক রাজ্যজুড়ে ছড়িয়েছে, তার মধ্যে এই সিদ্ধান্ত নতুন দিশা দেখাতে পারে বলেই মত বিশ্লেষকদের।


```