রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে পর্যবেক্ষকরা রাজ্যজুড়ে সফর করবেন। তবে তাঁদের ক্ষমতার সীমা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
.jpeg.webp)
গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 8 December 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধন (SIR West Bengal) পর্বে আরও কঠোর নির্বাচন কমিশন (Election Commission)। গত শুক্রবারের বৈঠকেই যার ইঙ্গিত মিলেছিল। সোমবার সকালেই সেই ইঙ্গিতকে বাস্তবায়িত করে কমিশন নতুন নির্দেশিকা জারি করল। পাঁচ ডিভিশনে পাঁচজন শীর্ষস্থানীয় আইএএস অফিসারকে স্পেশ্যাল রোল অবজার্ভার (Special Roll Observer) হিসেবে নিয়োগ করা হয়েছে। যাঁদের প্রত্যেকেই কেন্দ্রের মন্ত্রকের যুগ্মসচিব।
কমিশন স্পষ্ট জানিয়েছে, এই পর্যবেক্ষকদের দায়িত্ব থাকবে তিনটি বিষয়ে কঠোর নজরদারি চালানো—
সংবিধানের ৩২৪(৬) ধারা অনুযায়ী নিযুক্ত এই পর্যবেক্ষকরা পুরো প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবেন।
এক নজরে দেখে নেওয়া যাক কোন ডিভিশনে কোন পর্যবেক্ষক?
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে পর্যবেক্ষকরা রাজ্যজুড়ে সফর করবেন। তবে তাঁদের ক্ষমতার সীমা স্পষ্ট করে দেওয়া হয়েছে—
কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন করা প্রতি বছরই বিশাল প্রশাসনিক প্রক্রিয়া। এ বার সেই কাজকে আরও নির্ভুল করতেই কমিশন নতুন নজরদারি পদ্ধতি চালু করেছে। ২০২৫ সালের ২৭ অক্টোবর ও ৩০ নভেম্বর জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে— প্রতিটি ডিভিশন ধরে আলাদা করে পর্যবেক্ষণ চালানো হবে, যাতে সব জেলা ও ডিভিশনে একই মানের যাচাই নিশ্চিত হয়েছে তা নিশ্চিত করা যায়। এতে ভুল নাম ওঠা বা একই নাম দু’বার যুক্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে। পাশাপাশি ভোট প্রস্তুতির স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে বলেই মনে করছে কমিশন।