Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: বাংলায় নজরদারিতে আরও কঠোর কমিশন, কেন্দ্রের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা সহ ৫ মন্ত্রকের যুগ্ম সচিবকে পর্যবেক্ষক নিয়োগ

অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে (Subrata Gupta) এর আগেই স্পেশ্যাল রোল অবজার্ভার (Special Roll Observer) হিসাবে নিয়োগ করা হয়েছিল। এবার তাঁর সঙ্গেই জুড়ে দেওয়া হল আরও ৫ জন দুঁদে আইএএস কর্তাকে। রাজ্যের ৫টি ডিভিশনে এঁদের আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে।

SIR: বাংলায় নজরদারিতে আরও কঠোর কমিশন, কেন্দ্রের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা সহ ৫ মন্ত্রকের যুগ্ম সচিবকে পর্যবেক্ষক নিয়োগ

জ্ঞানেশ কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 December 2025 13:11

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে চলতি ভোটার তালিকার সংশোধন (SIR West Bengal) স্বচ্ছ ও নির্ভুল করতে আরও ৫ জন সিনিয়র আইএএস অফিসারকে (Senior IAS Officers) স্পেশ্যাল রোল অবজার্ভার (Special Roll Observer) হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন (ECI)।

অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে (Subrata Gupta) এর আগেই স্পেশ্যাল রোল অবজার্ভার (Special Roll Observer) হিসাবে নিয়োগ করা হয়েছিল। এবার তাঁর সঙ্গেই জুড়ে দেওয়া হল আরও ৫ জন দুঁদে আইএএস কর্তাকে। রাজ্যের ৫টি ডিভিশনে এঁদের আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলায় ভোটার তালিকার সংশোধন নিয়ে যে কমিশন আরও কঠোর হবে তার ইঙ্গিত গত শুক্রবারের বৈঠকেই পাওয়া গেছিল। দ্য ওয়ালে (The Wall News) সেই খবর লেখাও হয়েছিল। হলও তাই। সোমবার সকালে নির্বাচন কমিশন (ECI) যে নির্দেশ জারি করেছে তাতে বলা হয়েছে, এই ৫ জন পর্যবেক্ষকের (Special Observer) দায়িত্ব থাকবে - 

১) কোনও যোগ্য নাগরিক যাতে বাদ না পড়েন।

২) কোনও অযোগ্য ব্যক্তি যাতে অন্তর্ভুক্ত না হন।

৩) গণনা, দাবি-আপত্তি, নোটিস নিষ্পত্তি থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত - প্রতিটি ধাপে কঠোর নজর রাখা।

এদের প্রত্যেককে সংবিধানের ধারা ৩২৪(৬) অনুযায়ী এই কাজে নিযুক্ত করা হয়েছে এবং তাঁরা এই কর্মকাণ্ড চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবেন।

কোন ডিভিশনে কে পর্যবেক্ষক? (West Bengal Division wise Special Roll Observers)

মেদিনীপুর ডিভিশন - নিরাজ কুমার বানসোড়, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, স্বরাষ্ট্র মন্ত্রক

প্রেসিডেন্সি ডিভিশন - কুমার রবি কান্ত সিংহ, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, প্রতিরক্ষা মন্ত্রক

মালদহ ডিভিশন - আলোক তিওয়ারি, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, অর্থ মন্ত্রক

জলপাইগুড়ি ডিভিশন - পঙ্কজ যাদব, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, গ্রামোন্নয়ন মন্ত্রক

বর্ধমান ডিভিশন - কৃষ্ণ কুমার নিরালা, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, তথ্য ও সম্প্রচার মন্ত্রক

নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে - রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারি মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষকরা (Special Observer) রাজ্যে সফর করবেন। পর্যবেক্ষকরা কোনও অবস্থাতেই স্থানীয় নির্বাচন কর্মীদের কোনও শংসাপত্র দিতে পারবেন না। কাউকে প্রশংসা করার মতো মনে হলে প্রয়োজনে কমিশনে প্রস্তাব পাঠাতে হবে।

কেন এই বিশেষ নজরদারি?

এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রতি বছরই বিপুল প্রশাসনিক কাজ হয়। ২০২৫ সালের ৩০ নভেম্বর ও ২৭ অক্টোবর কমিশনের জারি করা নির্দেশ অনুযায়ী, এবার তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়াকে আরও নিখুঁত করতে এই প্রতিটি ডিভিশন ধরে পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হল। যাতে সব জেলা ও ডিভিশনে তালিকা সংশোধনের একই মানদণ্ড থাকে। ভুল বা দ্বৈত নাম অন্তর্ভুক্তি কার্যকরভাবে রোধ করা যায়। এবং নির্বাচনী প্রস্তুতির স্বচ্ছতা আরও বাড়ানো যায়।


```