Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SIR: রবিবার পর্যন্ত বাংলায় আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৫ লক্ষেরও বেশি, জানাল কমিশন

খনও অবধি প্রায় ৯০ শতাংশেরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের (Enumeration Form) কাজ শেষ হয়ে গিয়েছে।

SIR: রবিবার পর্যন্ত বাংলায় আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৫ লক্ষেরও বেশি, জানাল কমিশন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 December 2025 22:54

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এসআইআর (SIR West Bengal) চলছে জোরকদমে। কত ফর্ম ডিজিটাইজেশন হল, সেই ক্রমাগত তথ্য আপডেট করছে নির্বাচন কমিশন। রবিবার কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, মৃত ভোটারের (Dead Voter) সংখ্যা বেড়ে হল ২৩ লক্ষ ৯০ হাজার ৫৬৫। এখনও অবধি প্রায় ৯০ শতাংশেরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের (Enumeration Form) কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেবে কমিশনের (Election Commission) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সন্ধে পর্যন্ত আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হল ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭৭৩।

এখন ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে, এই আন-কালেক্টেবল (Uncollectable Form) বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে। কমিশন (election Commission) আগেই জানিয়েছিল, যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্যদের মিলিয়ে এই আন-কালেক্টেবল।

দেখে নেওয়া যাক কমিশনের দেওয়া পরিসংখ্যান

  • স্থানান্তরিত ভোটার- ১৯ লক্ষ ৪৯ হাজার ৬৪৭
  • নিখোঁজ ভোটার- ১০ লক্ষ ৬৯ হাজার ১২৬
  • ডুপ্লিকেট ভোটার- ১ লক্ষ ৩০ হাজার ৩৩০
  • অন্যান্য- ৪৭ হাজার ১০৫

কমিশনের বক্তব্য, যেহেতু এখনও একাধিক জেলায় এখনও আন কালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ কয়েকজন বিএলও-র কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত (Subrata Gupta)।

কমিশন খবর পেয়েছে, অনেক জায়গায় তিনবার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলও-দের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। যা নিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন স্পেশ্যাল অবজার্ভার। ঘুরিয়ে জানতেও চেয়েছিলেন, ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলও-রা। কমিশনের বক্তব্য, এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে, তত স্পষ্ট হবে বাংলার মৃত ভোটারের আসল সংখ্যাটা।

বস্তুত, এদিনই নির্বাচন কমিশন বাংলায় দু’টি শূন্য পদে যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিক (Joint CEO) নিয়োগের অনুমোদন দিয়েছে। শুক্রবার জারি হওয়া কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দায়িত্ব পেতে চলেছেন দুই আইএএস আধিকারিক— বন্দনা পোখরিয়াল(IAS, WB:2016) এবং দিব্যা মুরুগেশন (IAS, WB:2017)।

চিঠিতে বলা হয়েছে, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের ২৫ নভেম্বরের চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই দু’জনের নাম অনুমোদন করেছে। শূন্য থাকা দু'টি পদে তাঁরা যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব নেবেন।

এছাড়া ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকের প্যানেলটিও পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে।


```