Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: মৃত ও ডুপ্লিকেট ভোটার নিয়ে ফের সতর্কবার্তা কমিশনের, এনুমারেশন ফর্ম নিয়ে কড়া নির্দেশ ইআরও-দের

শুক্রবার, পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সেখানে ডুপ্লিকেট ভোটার (SIR West Bengal – Duplicate voter) নিয়ে ফের একবার সতর্ক করল কমিশন।

SIR: মৃত ও ডুপ্লিকেট ভোটার নিয়ে ফের সতর্কবার্তা কমিশনের, এনুমারেশন ফর্ম নিয়ে কড়া নির্দেশ ইআরও-দের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 December 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: ১২টি রাজ্যে জোরকদমে চলছে এসআইআর (SIR in 12 states)-এর কাজ। শুক্রবার, পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ সেই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সেখানে মৃত ও ডুপ্লিকেট ভোটার (SIR West Bengal – Duplicate voter) নিয়ে ফের একবার সতর্ক করল কমিশন।

আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক বা সিইও (Chief Electoral Officer)-সহ অন্যান্য আধিকারিকরা। সেখানে পরিষ্কার বার্তা দিয়েছে কমিশন যে, এনুমারেশন ফর্ম জমা (Enumeration form submission) হওয়ার পর ৪ টি ধাপে তা চেক করতে হবে ইআরও (Electoral Registration Officer)-দের।

মৃত ভোটার শনাক্তকরণে কোনওরকম গাফিলতি চলবে না, তাই তার জন্য রাজ্যের নানা রকম প্রকল্পের (যেমন - সমব্যথী) সাহায্য নিতেও বিএলও-দের বিশেষ নির্দেশ দিয়েছে কমিশন।

আগামিকাল দুপুর ১২টায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক ডেকেছেন। মনে করা হচ্ছে, আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যগুলির যে কথা হয়েছে, তা নিয়েই বিস্তারিত আলোচনাই বিষয় হতে পারে আগামিকালের বৈঠকের।

প্রসঙ্গত, ডুপ্লিকেট ভোটার শনাক্ত এবার আরও শক্তিশালী প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। গতকাল থেকেই চালু হয়েছে এক নতুন সফটওয়্যার ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ (Demographic Similar Entries)। এই বিশেষ সফটওয়্যার একই নাম, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের মিল খুঁজে দ্রুত চিহ্নিত করতে পারবে সম্ভাব্য ডুপ্লিকেট ভোটারদের (SIR West Bengal – Duplicate voter)।

ইআরও (Electoral Registration Officer)–দের ড্যাশবোর্ডে ইতিমধ্যেই সেই নতুন ফিচার দেখা রয়েছে। কয়েক দিনের মধ্যেই ডিইও (District Electoral Officer)–দের ড্যাশবোর্ডেও এটি যুক্ত হবে। এরপর পর্যায়ক্রমে এই সুবিধা পাবে সিইও (Chief Electoral Officer) দফতর।

নির্বাচন কমিশনের মতে, ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভুল রাখার ক্ষেত্রে এই সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই ব্যক্তির নাম বিভিন্ন ঠিকানায় আছে কি না, কিংবা তথ্যের ভুল ব্যবহার হয়েছে কি না, তা এখন আরও সহজে ধরা সম্ভব হবে।

কমিশন সূত্রে বলা হচ্ছে, বাংলায় এখনও পর্যন্ত সংশোধন প্রক্রিয়া চলাকালীন যে ইনপুট নিচুতলা থেকে পাওয়া গিয়েছে, তাতে বেশ কিছু গলদের আশঙ্কা রয়েছে। একই ভোটারের বাংলার মধ্যে বা বাংলার বাইরে অন্য রাজ্যেও ভোটার তালিকায় নাম থাকতে পারে। এখানে উল্লেখ করার মতো বিষয় হল, সম্প্রতি রাহুল গান্ধীও সাংবাদিক বৈঠক করে দেখিয়েছেন, কীভাবে কর্নাটক ও হরিয়ানায় একই ভোটারের চার থেকে আটটি বুথে নাম রয়েছে। বলা যেতে পারে, সে কারণেই এবার নতুন এই সফটওয়্যার আনল কমিশন।


```