Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: ইচ্ছাকৃত ভুল করবেন না, বিএলও-দের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

কমিশনের মতে, ভোটার তালিকা দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। তাই যাচাইয়ের ক্ষেত্রে এক ইঞ্চিও ঢিলেমি চলবে না।

SIR: ইচ্ছাকৃত ভুল করবেন না, বিএলও-দের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 December 2025 22:37

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ভোটার তালিকা সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—SIR। এই প্রক্রিয়ার প্রথম ধাপ যাতে একটুও ফাঁক না থাকে, সেই লক্ষ্যে সময়সীমা ইতিমধ্যে বাড়িয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ৪ ডিসেম্বরের বদলে এখন ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে কাজ। আর এই বাড়তি দিনগুলোকে কাজে লাগিয়েই আরও নিখুঁত এনুমারেশন ও ডিজিটাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে BLO-দের।

এ ব্যাপারে এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের তরফে পাঠানো চিঠিতে বিএলও-দের উদ্দেশে পরিষ্কারভাবে জানানো হয়েছে, 'SIR-এর দায়িত্ব পুরোপুরি BLO-দের। ইচ্ছাকৃত ভুল ধরা পড়লে কমিশন আইনানুগ ব্যবস্থা নিতে পিছপা হবে না (Don't make deliberate mistakes)।'

কমিশনের মতে, ভোটার তালিকা দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। তাই যাচাইয়ের ক্ষেত্রে এক ইঞ্চিও ঢিলেমি চলবে না।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, অতিরিক্ত এই সাত দিন BLO-দের জন্য একরকম ‘রিভিশন উইন্ডো’। তাঁদের বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যেই এনুমারেশন ও ডিজিটাইজেশনের কাজ জমা দিয়েছেন, তাঁরা নিজেদের করা কাজ আর একবার খতিয়ে দেখে নিতে পারবেন। কোথাও যদি মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের নাম থেকে যায়, তা অবিলম্বে সংশোধন করতে হবে। বিশেষত, সংবেদনশীল বুথ বা এলাকাগুলিতে ভুল যেন বিন্দুমাত্র না থাকে, সেদিকে আলাদা নজর দিতে বলা হয়েছে।

বিএলও-দের পাঠানো চিঠিতে এদিন SIR প্রক্রিয়ার মূল লক্ষ্য আরও একবার স্পষ্ট করে দিয়েছে কমিশন—

১. কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়ে।
২. কোনও অযোগ্য ভোটার যেন তালিকায় না ঢুকে যায়।

এ দু’টি লক্ষ্য অর্জন করতে না পারলে গণতান্ত্রিক ব্যূহে ফাঁক থেকে যেতে পারে, আর তার দায় বহন করতে হবে সংশ্লিষ্ট BLO-কে।

একইসঙ্গে কমিশনের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে তাঁদেরও, যাঁরা এখন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্পষ্ট বার্তা—প্রশংসা থাকবে, কিন্তু অবহেলা সহ্য করা হবে না।


```