Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: 'ডুপ্লিকেট' ভোটার চিহ্নিত করতে নতুন পন্থা কমিশনের, অ্যাপে আসল নতুন অপশন

'ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন'-নামের এই অপশন নতুন করে যুক্ত করা হয়েছে। মূলত এক‌ই নামের একাধিক ব্যক্তিকে আলাদা করা চিহ্নিত করা, এক‌ই ব্যক্তির একাধিক ভোটার কার্ড চিহ্নিতকরণের জন্যই এই অপশন বিএল‌ও অ্যাপে নিয়ে আসা হল।

SIR: 'ডুপ্লিকেট' ভোটার চিহ্নিত করতে নতুন পন্থা কমিশনের, অ্যাপে আসল নতুন অপশন

গ্রাফিক্স দ্য ওয়াল।

সঞ্জু সুর

শেষ আপডেট: 8 December 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: এক‌ই নামের একাধিক ব্যক্তি থাকা অস্বাভাবিক নয়, তেমনই এক‌ই ব্যক্তির একাধিক ভোটার কার্ড (SIR Voter Card) থাকাটাও অস্বাভাবিক নয়। তবে দ্বিতীয়টা বেআইনি এবং অনৈতিক। যদি কোন‌ও ব্যক্তির নামে (ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে) একাধিক ভোটার কার্ড রয়ে যায় তাহলে যতক্ষণ না সেই ব্যক্তি স্বতঃপ্রণোদিত হয়ে নিজের ডুপ্লিকেট কার্ডের কথা জানাচ্ছেন ততক্ষণ সেটা ধরা পরা একটু কষ্টসাধ্য ছিল এতদিন। তবে এবার পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)।

রাজ্যের এসআইআরের (SIR) কাজের মধ্যেই কমিশনের তরফে এমন এক অপশন নিয়ে আসা হয়েছে যাতে খুব সহজেই এমন ভুল (বা ইচ্ছাকৃত দুর্নীতি) ধরা যায়। ডুপ্লিকেট ভোটারের (SIR Duplicate Voter) খোঁজে নতুন অপশন থাকছে BLO অ্যাপে। 'ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন'-নামের এই অপশন নতুন করে যুক্ত করা হয়েছে। মূলত এক‌ই নামের একাধিক ব্যক্তিকে আলাদা করা চিহ্নিত করা, এক‌ই ব্যক্তির একাধিক ভোটার কার্ড চিহ্নিতকরণের জন্যই এই অপশন বিএল‌ও অ্যাপে নিয়ে আসা হল।

কোন‌ও ভোটারকে যদি নতুন এই অপশনের মাধ্যমে ডুপ্লিকেট ভোটার বলে দেখান হয়, তাহলে সেই ভোটারের সঙ্গে বিএল‌ও নিজে দেখা করে সন্দেহ নিরসন করার চেষ্টা করবেন। স্বয়ং ভোটারের কাছ থেকেই জানতে চাওয়া হবে তার এক‌ই নামে অন্য কোথাও ভোটার কার্ড করানো আছে কিনা। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যদি অন্য কোথাও করানো কার্ড থেকে যায় তাহলে সেই ভোটারকে সুযোগ দেওয়া হবে কোন‌ও এক জায়গার ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়ার জন্য।

এক্ষেত্রে সেই ভোটার তার নিজের ইচ্ছামত যে কোন‌ও একটি জায়গায় নাম রেখে অন্য জায়গার নাম কাটানোর জন্য ওই বি‌এল‌ও-র কাছেই আবেদন করতে পারবেন (like declaration letter) এবং সেই আবেদন এর উপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে উক্ত ভোটার তার বর্তমান এপিক কার্ডের জেরক্স সহ আবেদন করবেন।

এদিকে, রবিবার কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, মৃত ভোটারের (Dead Voter) সংখ্যা বেড়ে হয়েছে ২৩ লক্ষ ৯০ হাজার ৫৬৫। এখনও অবধি প্রায় ৯০ শতাংশেরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের (Enumeration Form) কাজ শেষ হয়ে গেছে। আর সেই হিসেবে কমিশনের (Election Commission) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সন্ধে পর্যন্ত আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭৭৩।

কমিশনের বক্তব্য, যেহেতু এখনও একাধিক জেলায় এখনও আন কালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ কয়েকজন বিএলও-র কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত (Subrata Gupta)।


```