দ্য ওয়াল ব্যুরো: কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকতেন। এসআইআরের শুনানিতে হাজিরা দেওয়ার জন্য সপরিবারে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝরাস্তায় ভয়াবহ দুর্ঘটনা সবকিছু বদলে দিল। স্ত্রী ও ন’মাসের শিশুসন্তানকে হারিয়েও নির্ধারিত সময়ে শুনানিকেন্দ্রে হাজির হলেন এক শিক্ষক (Teache)। এসআইআর (SIR) ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের আবহে মালদহে (Maldah) এমনই এক বেনজির, হৃদয়বিদারক ছবি সামনে এল।
মালদহ জেলার গাজল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারি। পেশায় শিক্ষক। তিনি কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসায় কর্মরত। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ভাড়া থাকতেন ইয়াসিন। সেই ভাড়াবাড়িতেই থাকতেন তাঁর স্ত্রী হালিমা খাতুন এবং তাঁদের ন’মাসের পুত্রসন্তান আরিফ হাসান।


.jpeg.webp)
.jpeg)
