সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) বেঞ্চ বিচারাধীন ভোটারদের (under adjudication) সমস্যার সমাধানে একটি ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেন।
.jpeg.webp)
এসআইআর নিয়ে হাইকোর্টের বৈঠক
শেষ আপডেট: 12 March 2026 23:36
দ্য ওয়াল ব্যুরো: এসআইআরের (SIR) চূড়ান্ত তালিকা বেরোনোর পরও ৬০ লক্ষের বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ ছিল। সেই জটিলতা কাটাতে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ভিন রাজ্য থেকেও জুডিশিয়াল অফিসার (Judicial Officer) আনা হয়েছে। সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টা পর্যন্ত ১৪ লক্ষের নামের নিষ্পত্তি করা গেছে। এখন প্রশ্ন, সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary list) কবে বেরোবে? এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির (Calcutta High Court CJ) সঙ্গে সিইও দফতরের বৈঠকের পর তার খানিক ইঙ্গিত মিলল।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) বেঞ্চ বিচারাধীন ভোটারদের (under adjudication) সমস্যার সমাধানে একটি ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শেই এই ট্রাইবুনাল বেঞ্চ তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
সেই নির্দেশের প্রেক্ষিতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। উপস্থিত ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (CS Nandini Chakravorty), ইলেকশন অবসার্ভার সুব্রত গুপ্ত (Election observer), কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার (Kolkata CP Suprateem Sarkar), ডিজি পীযুষ পাণ্ডে (DG Piyush Pandey)।
এই বৈঠকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। সাপ্লিমেন্টারি লিস্টে থাকা ভোটারদের নাম কীভাবে ওয়েবসাইটে তোলা হবে, তা নিয়ে কথা হয়েছে। অ্যাপে কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছে সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়ালরা। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই তালিকা প্রকাশ পাবে।
এদিকে, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর (SIR Supreme court) মামলা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল যে শীর্ষ আদালত ভোট ঘোষণা পিছোতে বলবে কিনা। বা শীর্ষ আদালতের কোনও অন্তর্বর্তী নির্দেশের ফলে ভোট ঘোষণা পিছিয়ে যাবে কিনা। কারণ, ৬০ লক্ষের বেশি আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে। কিন্তু দেখা গেল, সেদিন শুনানির সময়ে এ ব্যাপারে আইনজীবীরা আবেদন জানালেও সুপ্রিম কোর্ট কোনও আমল দিল না। বরং প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, জাতীয় নির্বাচন কমিশন (ECI) ভোটের নোটিফিকেশন (West Bengal Election date) জারি করতেই পারে।