Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে বিধানসভা ভিত্তিক রিটার্নিং অফিসার নিয়োগ, কলকাতায় পা রেখে এই বিষয়েই কথা বলেছিলেন জ্ঞানেশ কুমার

এখন যখন জাতীয় নির্বাচন কমিশন ভোটের রিটার্নিং অফিসার নিয়োগ করে দিল, তখন দেখা যাচ্ছে, সেই তালিকায় ন্যূনতম এসডিও র‍্যাঙ্ক অফিসার রয়েছেন।

রাজ্যে বিধানসভা ভিত্তিক রিটার্নিং অফিসার নিয়োগ, কলকাতায় পা রেখে এই বিষয়েই কথা বলেছিলেন জ্ঞানেশ কুমার

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 March 2026 17:08

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোট ঘোষণা (West Bengal Assembly Election 2026) হওয়া অপেক্ষা মাত্র। কারণ, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার (Returning Officer) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO)।

ঘটনা হল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) কলকাতায় পা রেখেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে (CS Nandini Chakraborty) রিটার্নিং অফিসার নিয়োগের বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন। মনে করিয়ে দিয়েছিলেন, যাদেরই নিয়োগ করা হবে, তারা যেন ন্যূনতম এসডিও (Sub-Divisional Officer) র‍্যাঙ্কের অফিসার হয়। তখন মুখ্যসচিব জানান, হ্যাঁ আমরা সেটা দেখছি।

এখন যখন জাতীয় নির্বাচন কমিশন ভোটের রিটার্নিং অফিসার নিয়োগ করে দিল, তখন দেখা যাচ্ছে, সেই তালিকায় ন্যূনতম এসডিও র‍্যাঙ্ক অফিসার রয়েছেন। অর্থাৎ সিনিয়র র‍্যাঙ্কের আধিকারিক থাকলেও সব চেয়ে কম র‍্যাঙ্কিং রাখা হয়েছে এসডিও-দেরই। কাকতালীয় ব্যাপার হল, ডিএমডিসি (Deputy Magistrate & Deputy Collector) র‍্যাঙ্কের আধিকারিকরা এতদিন রিটার্নিং অফিসার হতেন। কিন্তু নতুন অর্ডারে ডিএমডিসি র‍্যাঙ্কের কাউকেই রাখা হয়নি। যাঁদেরই রাখা হয়েছে, তাঁরা সবাই সিনিয়র আধিকারিক।

ভোটের রিটার্নিং অফিসার যখন নিয়োগ হয়েই গেল, এখন প্রশ্ন উঠতে পারে তাহলে ভোট ঘোষণা কবে! অনেকেরই ধারণা ছিল এসআইআর-এর কারণে বাংলায় ভোট ঘোষণা পিছিয়ে যেতে পারে। যে হেতু ৬০ লক্ষ আবেদন এখনও বিবেচনাধীন, তাই তার নিষ্পত্তির পরই ঘোষণা হবে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। এমনকী রাজনৈতিক শিবিরের অনেকে এও মনে করছিলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে তার পর ভোট ঘোষণা করা হবে (West Bengal Election Dates)।

কিন্তু সে সবই জল্পনা মাত্র। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে কবে ভোট ঘোষণা করা হবে তা এক প্রকার চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের সঙ্গেই বিধানসভা ভোট হবে তামিলনাড়ু, কেরল, অসম ও পন্ডিচেরিতে। শেষ পর্যন্ত কোনও অঘটন না ঘটলে বা নির্বাচন কমিশন সিদ্ধান্ত বদল না করলে ১৬ মার্চ সোমবার বাংলা সহ এই ৫ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

বাংলায় এ বার ভোট হতে পারে দু’দফায়। ১৬ মার্চ ভোট ঘোষণা হলে প্রথম দফার ভোটের আগে অন্তত ২৮ থেকে ৩০ দিন সময় দিতে হবে। অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে হবে প্রথম দফার নির্বাচন। সে ক্ষেত্রে এপ্রিলের মধ্যেই ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণাও শেষ হয়ে যেতে পারে।


```