Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু হরিশচন্দ্রপুরেই লক্ষাধিক এসআইআর নোটিস! প্রৌঢ়ের আত্মহত্যা চেষ্টায় তীব্র রাজনৈতিক তরজা

ওই প্রৌঢ়ের দুই ছেলে কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। এসআইআর শুনানির নোটিস হাতে পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ। পরিবারের দাবি, তাঁর আশঙ্কা ছিল - হঠাৎ করে কাজ ছেড়ে কীভাবে ছেলেরা বাড়ি ফিরে এসে কমিশনের শুনানিতে হাজিরা দেবেন। 

শুধু হরিশচন্দ্রপুরেই লক্ষাধিক এসআইআর নোটিস! প্রৌঢ়ের আত্মহত্যা চেষ্টায় তীব্র রাজনৈতিক তরজা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 January 2026 18:57

দ্য ওয়াল ব্যুরো: মালদহের হরিশচন্দ্রপুর (Maldah Harischandrapur) বিধানসভা কেন্দ্রে এক লক্ষেরও বেশি মানুষ একযোগে এসআইআর সংক্রান্ত শুনানির নোটিস (SIR Hearing Notice)  পাওয়ার পর থেকেই জেলাজুড়ে তীব্র রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। তার মধ্যেই এক প্রৌঢ়ের আত্মহত্যার চেষ্টার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া ঘিরে রাজ্যজুড়ে যখন ইতিমধ্যেই বিতর্ক চলছে, ঠিক সেই আবহে মালদহের (Maldah Incident) এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল গোটা প্রক্রিয়ার প্রভাব নিয়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের দুই ছেলে কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। এসআইআর শুনানির নোটিস (SIR Hearing Notice) হাতে পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ। পরিবারের দাবি, তাঁর আশঙ্কা ছিল - হঠাৎ করে কাজ ছেড়ে কীভাবে ছেলেরা বাড়ি ফিরে এসে কমিশনের শুনানিতে হাজিরা দেবেন। সেই দুশ্চিন্তা থেকেই সোমবার তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের এক সদস্যের অভিযোগ, “বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশন (ECI) পরিকল্পিত ভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে। ইচ্ছাকৃত ভাবে ভয় তৈরি করা হচ্ছে। কোথাও লাইনে দাঁড়িয়ে মানুষ মারা যাচ্ছেন, কোথাও আবার আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করছেন। এর দায় বিজেপি ও কমিশন কেউ এড়াতে পারে না।” এই বক্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রাজ্যজুড়ে বিএলও-সহ (BLOs) প্রায় ৮৫ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে বলে বিরোধীদের দাবি। সেই সব ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র তরজা চলছে। তারই মধ্যে মালদহের এই ঘটনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। গেরুয়া শিবিরের বক্তব্য, এসআইআর নিয়ে জনমানসে আতঙ্ক তৈরির জন্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দায়ী। বিজেপির দাবি, শাসক দল মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এসআইআর একটি নিয়মমাফিক প্রক্রিয়া বলেই বিজেপির বক্তব্য।

তবে রাজনৈতিক তরজার বাইরে গিয়ে প্রশাসনিক মহলও স্বীকার করছে, শুধু হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রেই লক্ষাধিক মানুষের কাছে শুনানির নোটিস পৌঁছনোর বিষয়টি স্বাভাবিক নয় এবং তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। এত বিপুল সংখ্যক নোটিস কীভাবে জারি হল, তার বাস্তব প্রভাব কী - এই সব প্রশ্নই এখন মালদহের রাজনীতির কেন্দ্রে।

এসআইআর ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সে দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।


```