রিপোর্ট বলছে, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিবেচনাধীন ছিল (under adjudication)। এর মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের নামে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলার ২৭ লাখ নাম অযোগ্য!
শেষ আপডেট: 7 April 2026 09:38
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা (Voter List) নির্ভুল করার লক্ষ্যে রাজ্যজুড়ে চলছে ব্যাপক যাচাইকরণ বা ‘অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়া (under adjudication)। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, লক্ষ লক্ষ মানুষের তথ্য খতিয়ে দেখার পর একটি বড় অংশ ভোটার তালিকায় নাম তুলতে 'অযোগ্য' হিসেবে বিবেচিত হয়েছেন।
রাজ্যজুড়ে যাচাইকরণের চিত্র
রিপোর্ট বলছে, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিবেচনাধীন ছিল (under adjudication)। এর মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের নামে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চূড়ান্ত পর্যালোচনার পর ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে 'যোগ্য' এবং ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে 'অযোগ্য' হিসেবে ঘোষণা করা হয়েছে।
জেলাভিত্তিক অবস্থা
জেলাভিত্তিক তথ্য দেখালে দেখা যায়, কিছু জেলায় অযোগ্যর সংখ্যা চোখে পড়ার মতো।
কেন এই যাচাইকরণ?
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম, ভুয়ো তথ্য বা ঠিকানা পরিবর্তনের ত্রুটি দূর করার জন্য এই ‘অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়া চালানো হয়েছে। ২৭ লক্ষেরও বেশি মানুষের ‘অযোগ্য’ হওয়া ইঙ্গিত দেয় যে কমিশন তালিকা থেকে ভুয়ো বা ত্রুটিপূর্ণ নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে।
এখন প্রশ্ন উঠছে, যারা এবার অযোগ্য ঘোষণা হয়েছে, তারা কি ভোট দিতে পারবেন? তারা চাইলে ট্রাইবুনালে যেতে পারেন, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা ধোঁয়াশা রয়েছে এখনও।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু'দফায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে।