Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

হাড্ডাহাড্ডি লড়াই বাংলায়, ম্যাট্রিজের জনমত সমীক্ষায় তৃণমূল-বিজেপি জোর টক্করের ইঙ্গিত

‘ম্যাট্রিজ’ (Matrize)-এর জনমত সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। সমীক্ষা অনুযায়ী, শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপির মধ্যে লড়াই এখন আক্ষরিক অর্থেই কাঁটায় কাঁটায়।

হাড্ডাহাড্ডি লড়াই বাংলায়, ম্যাট্রিজের জনমত সমীক্ষায় তৃণমূল-বিজেপি জোর টক্করের ইঙ্গিত

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 April 2026 00:06

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Opinion Poll 2026) আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এরই মধ্যে প্রকাশিত ‘ম্যাট্রিজ’ (Matrize)-এর জনমত সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। সমীক্ষা অনুযায়ী, শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপির মধ্যে লড়াই এখন আক্ষরিক অর্থেই কাঁটায় কাঁটায়।

সমীক্ষার মূল পরিসংখ্যান:
ম্যাট্রিজ সার্ভে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৪৩ শতাংশ ভোট পেয়ে ১৪০ থেকে ১৬০টি আসন জিততে পারে। অন্যদিকে, প্রধান বিরোধী দল বিজেপি ৪১ শতাংশ ভোট পেয়ে ১৩০ থেকে ১৫০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাম-কংগ্রেস ও অন্যান্য দলগুলোর ঝুলিতে যেতে পারে ৮ থেকে ১৬টি আসন (১৬ শতাংশ ভোট)।

তৃণমূল বনাম বিজেপি: ম্যাজিক ফিগার কার হাতে?
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। সমীক্ষা অনুযায়ী:
তৃণমূল কংগ্রেস: ১৪০ - ১৬০ আসন (ভোটের হার ৪৩%)
বিজেপি: ১৩০ - ১৫০ আসন (ভোটের হার ৪১%)
অন্যান্য: ৮ - ১৬ আসন (ভোটের হার ১৬%)

সমীক্ষার মতে, তৃণমূল কংগ্রেস মাত্র ২ শতাংশ ভোটের ব্যবধানে সামান্য এগিয়ে থাকলেও, এই ব্যবধান এতটাই নগণ্য যে নির্বাচনের আগে যে কোনও সময়ে পাল্টে যেতে পারে সমীকরণ। ১৪৮-এর ‘ম্যাজিক ফিগার’ ছোঁয়ার দৌড়ে দুই পক্ষই এখন সমানে সমান। শেষ পর্যন্ত বাংলার সাধারণ মানুষ কার ওপর আস্থা রাখেন, সেটাই এখন দেখার বিষয়।

এই সমীক্ষায় অঞ্চল ধরে ধরে জনমত নেওয়া হয়েছে বলে ম্যাটিজ জানিয়েছে। সেই মোতাবেক ছবিটা এই রকম—
দক্ষিণবঙ্গ: তৃণমূলের শক্ত ঘাঁটি
দক্ষিণবঙ্গের ১৮৩টি আসনে (মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর) তৃণমূল কংগ্রেসের আধিপত্য বজায় থাকার সম্ভাবনা প্রবল।
আসন: তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৫-১০০টি আসন। বিজেপি ৭৫-৮০টি এবং অন্যান্যরা ৪-৮টি।
ভোটের হার: তৃণমূল ৪৪%, বিজেপি ৩৭%, এবং অন্যান্যরা ১৯% ভোট পেতে পারে।

২. রাঢ় অঞ্চল: লড়াইতে এগিয়ে ঘাসফুল
পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূম নিয়ে গঠিত রাঢ় অঞ্চলের ৫৭টি আসনেও তৃণমূল এগিয়ে রয়েছে।

আসন: তৃণমূল পেতে পারে ৩৭-৪০টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ১৭-২০টি আসন।
ভোটের হার: এখানে লড়াই বেশ হাড্ডাহাড্ডি। তৃণমূল ৪৩% এবং বিজেপি ৪২% ভোট পেতে পারে। অর্থাৎ মাত্র ১ শতাংশের ব্যবধানে লড়াই হবে অত্যন্ত তীব্র।

৩. উত্তরবঙ্গ: বিজেপির দাপট অব্যাহত
কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও মালদহ সহ উত্তরবঙ্গের ৫৪টি আসনে প্রধান শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি।
আসন: বিজেপি পেতে পারে ৩০-৩৩টি আসন, যেখানে তৃণমূলের সম্ভাবনা ১৭-২০টি আসনের।
ভোটের হার: বিজেপি ৪৩% এবং তৃণমূল ৪০% ভোট পেতে পারে।


```