Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SIR: ৫৮ লক্ষেরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে, 'ভূতুড়ে ভোটার' কতজন?

এবার ভোটারদের নিজস্ব ম্যাপিং, প্রজিনি ম্যাপিং এবং নন-ম্যাপিং- এই তিনটি বিভাগে ভাগ করেছে কমিশন। ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা পড়ছেন ‘নিজস্ব ম্যাপিং’-এ।

SIR: ৫৮ লক্ষেরও বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে, 'ভূতুড়ে ভোটার' কতজন?

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 December 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ার সংখ্যা আরও বেড়ে গিয়েছে (SIR West Bengal)। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রের দাবি, খসড়া তালিকা প্রকাশের সময় এই অঙ্কে সামান্য হেরফের হলেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ইতিমধ্যেই যে সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়েছিল, এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষে তা গিয়ে ঠেকেছে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ (৭.৫৯%) এ।

কমিশনের হিসেব অনুযায়ী, বর্তমানে রাজ্যে ২৪লক্ষ ১৯ হাজার ১৫৮ (৩.১৬%) জনকে ভোটারকে মৃত (Dead Voters) হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ১২ লক্ষ ১০ হাজার ৪৩৪ (১.৫৮%) জনের কোনও খোঁজই পাওয়া যায়নি (Untraceable)। বিএলও তিনবার বাড়ি গিয়ে সংশ্লিষ্ট ভোটারকে না পেলে তাঁদের ‘নিখোঁজ’ (Not Found Voters) তালিকায় ফেলা হয়— নিয়ম অনুযায়ী এ ভাবেই চিহ্নিত হয়েছে ওই বিপুল সংখ্যক নাম।

স্থান পরিবর্তনের কারণে ১৯ লক্ষ ৯২ হাজার ৮১৬ (২.৬%) জন ভোটারের নাম একাধিক এলাকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি ১১ লক্ষ ৩৭ হাজার ৭৪৭ (০.১৮%) জনকে ‘ডুপ্লিকেট’ ভোটার হিসাবে চিহ্নিত করায় তাঁদের নামও খসড়া তালিকায় থাকবে না। আরও ৫৭ হাজার ৬৯৬ (০.০৮%) জন রয়েছেন ‘অন্যান্য’ বিভাগে— যাঁরাও বাদ পড়ার তালিকায়।

আগামী ১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। অভিযোগ বা ত্রুটি জানালে কমিশন তা খতিয়ে দেখবে শুনানির মাধ্যমে এবং সব নথি যাচাই করে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করবে চূড়ান্ত তালিকা।

সূত্রের খবর, এবার ভোটারদের নিজস্ব ম্যাপিং, প্রজিনি ম্যাপিং এবং নন-ম্যাপিং- এই তিনটি বিভাগে ভাগ করেছে কমিশন। ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা পড়ছেন ‘নিজস্ব ম্যাপিং’-এ।

২০০২-এর তালিকায় নাম না থাকলেও বাবা-মা বা অন্য আত্মীয়ের নাম থাকলে, তাঁরা ‘প্রজিনি ম্যাপিং’-এ।

আর যাঁদের নাম বা আত্মীয়ের কোনও নামই ২০০২-এর তালিকায় নেই, সেই ভোটার পড়েছেন ‘নন-ম্যাপিং’-এ। এই তৃতীয় বিভাগের সকলকেই শুনানিতে ডাকা হবে। প্রয়োজনে প্রথম দু’তালিকার সন্দেহভাজন নামগুলিকেও সমন পাঠানো হতে পারে।

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। বৃহস্পতিবার সাতটি রাজ্যে সময়সীমা বাড়ানো হলেও পশ্চিমবঙ্গকে আর বাড়তি সময় দেওয়া হয়নি। পূর্বনির্ধারিত সূচি মেনেই এখানকার এসআইআর প্রক্রিয়া শেষ হবে।
 


```