Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নভেম্বরে বাংলায় শুরু হতে পারে SIR! নির্বাচন কমিশনের বিশেষ বৈঠকে জোর প্রস্তুতির বার্তা

কমিশনের এক কর্তার কথায়, “ভোটার তালিকায় কোনও ভুল যেন না থাকে, সেটাই এখন মূল লক্ষ্য।’’

নভেম্বরে বাংলায় শুরু হতে পারে SIR! নির্বাচন কমিশনের বিশেষ বৈঠকে জোর প্রস্তুতির বার্তা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 October 2025 21:49

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশে ভোটার তালিকার সংশোধনে বিশেষ নজর নির্বাচন কমিশনের (Election Commission)। আর তারই অঙ্গ হিসেবে সোমবার নয়াদিল্লিতে শুরু হল দু’দিনের উচ্চপর্যায়ের বৈঠক (Special Meeting)। জায়গা— ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট (IIIDEM)। লক্ষ্য— ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (Special Intensive Revision বা SIR) যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা।

বৈঠকে সভাপতিত্ব করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে রয়েছেন দুই নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশি। হাজির দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও (CEO)।

সূত্রের খবর, যে পাঁচ রাজ্যে শীঘ্রই ভোট, সেগুলিকে এই অক্টোবর মাসের মধ্যেই SIR-এর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন। সেই পাঁচ রাজ্য— পশ্চিমবঙ্গ (West Bengal), আসাম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরী। যার ফলে জোর জল্পনা— নভেম্বরেই (November) এই রাজ্যগুলিতে শুরু হয়ে যেতে পারে SIR প্রক্রিয়া।

যদিও এখনও পর্যন্ত সিইও অফিসের পক্ষ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি, তবে কমিশনের ঘনিষ্ঠ সূত্র মারফত মিলেছে এই গুরুত্বপূর্ণ বার্তা।

গত ১০ সেপ্টেম্বর SIR সংক্রান্ত একটি প্রাথমিক বৈঠক হয়েছিল কমিশনে। সেখানেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের ভোটার সংখ্যার তথ্য, শেষ SIR-এর তারিখ ও তালিকার বিস্তারিত বিবরণ জমা দেয়। এবার সেই তথ্যের ভিত্তিতেই চলছে পরবর্তী ধাপের মূল্যায়ন।

এবারের বৈঠকে কমিশনের নজর ছিল আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে—DEO, ERO, AERO, BLO এবং BLA-দের নিয়োগ ও প্রশিক্ষণ পরিস্থিতি, নতুন ও পুরনো ভোটারদের তালিকা মেলানোর অগ্রগতি, আগামী নির্বাচনের কথা মাথায় রেখে কর্মীদের প্রস্তুতি নেওয়া ইত্যাদি।

কমিশনের এক কর্তার কথায়, “ভোটার তালিকায় কোনও ভুল যেন না থাকে, সেটাই এখন মূল লক্ষ্য।’’

রাজ্যগুলিকে স্পষ্ট বার্তা— সময় নেই বেশি। প্রস্তুতি নিতে হবে দ্রুত। আর সেই বার্তা মাথায় রেখেই এবার বাংলায় শুরু হতে চলেছে প্রস্তুতির ঘড়ির কাঁটা গোনা।


```