Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: এনুমারেশন ফর্ম পূরণে ভুল করেছেন? ঘাবড়াবেন না, কী করতে হবে জেনে নিন

অনেকে ইতিমধ্যেই ফর্ম পূরণের কাজ শুরু করেছেন। কিন্তু দেখা যাচ্ছে, নামের বানানে ভুল, তথ্যের অসঙ্গতি বা সামান্য কাটাকুটির মতো সমস্যায় পড়ছেন বহু মানুষ। ফলে তৈরি হচ্ছে দুশ্চিন্তা। 

SIR: এনুমারেশন ফর্ম পূরণে ভুল করেছেন? ঘাবড়াবেন না, কী করতে হবে জেনে নিন

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 November 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি রাজ্যজুড়ে ভোটারদের (West Bengal SIR) হাতে পৌঁছে গিয়েছে SIR-এর এনুমারেশন ফর্ম (SIR Form)। অনেকে ইতিমধ্যেই ফর্ম পূরণের কাজ শুরু করেছেন। কিন্তু দেখা যাচ্ছে, নামের বানানে ভুল, তথ্যের অসঙ্গতি বা সামান্য কাটাকুটির মতো সমস্যায় পড়ছেন বহু মানুষ। ফলে তৈরি হচ্ছে দুশ্চিন্তা। তবে উদ্বেগের কিছু নেই— কারণ ভুল সংশোধনের সহজ ও নির্ভরযোগ্য উপায় রয়েছে।

কী করবেন না

ফর্মে ভুল হলে অনেকেই কাটাকাটি করে দেন বা হোয়াইটনার (whitener) ব্যবহার করার কথা ভাবেন। কিন্তু মনে রাখবেন, বুথ লেভেল অফিসাররা (BLO) সাধারণত এই ধরনের ফর্ম গ্রহণ করেন না। ফলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। দু'টি ফর্ম দেওয়া হলেও, দুটিই পরিষ্কার ও পাঠযোগ্য রাখা জরুরি।

কী করবেন

যদি ফর্ম ফিল-আপে ভুল হয়ে যায়, তাহলে ভুল অংশটিতে একটানা দাগ টেনে পাশে সঠিক তথ্য লিখে দিন। প্রতিটি ফর্মে একটি করে ইউনিক কিউআর কোড থাকে, তাই নতুন ফর্ম জোগাড় করা প্রায় অসম্ভব। প্রায় সাড়ে সাত কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম ছাপা সম্ভব নয়।

যদি দু'টি ফর্মের একটিতে বেশি ভুল হয়, তাহলে ভুল কম ফর্মটি BLO-কে জমা দিন, আর বেশি কাটাকুটি করা ফর্মটি নিজের কাছে রেখে দিন।

ফর্ম বিলির সময়সীমা

নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ অনুযায়ী, ৪ নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হয়েছে এবং ১১ নভেম্বর অর্থাৎ আজ পর্যন্ত সময় পাচ্ছেন BLO-রা ভোটারদের হাতে ফর্ম পৌঁছে দেওয়ার জন্য। শেষ পাওয়া খবর হল, আজ সন্ধে ৬টা পর্যন্ত প্রায় সাত কোটি ভোটারের কাছে ফর্ম পাঠানো হয়েছে।

অনলাইনে ফর্ম পূরণের সুবিধা

যাঁদের হাতে ফর্ম পৌঁছায়নি বা অনলাইনে পূরণ করতে চান, তাঁরা যেতে পারেন কমিশনের ওয়েবসাইটে— https://voters.eci.gov.in/। এখানে লগইন (না থাকলে আগে সাইন-আপ) করে, রাজ্যের নাম বেছে নিয়ে এপিক নম্বর দিয়ে সার্চ করলে নিজের ফর্ম পাওয়া যাবে।

তবে মোবাইল নম্বর যদি EPIC কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে ফর্ম ফিল-আপ করা সম্ভব নয়। কমিশনের তরফে এখন মোবাইল নম্বর–EPIC লিঙ্ক করার ব্যবস্থা রাখা হয়েছে। প্রক্রিয়া সম্পূর্ণ হলে অনলাইনেই সহজে পূরণ করা যাবে আপনার এনুমারেশন ফর্ম।


```