Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘রহিমার মা’-রা কোথায় গেলেন? SIR শুরু হতেই অদৃশ্য পরিচারিকারা! উঠছে অনুপ্রবেশকারীর প্রশ্ন

গ্রামের পর গ্রামে এখন একটাই আলোচনা, SIR-এর কাজ শুরু হওয়ার আগেই কেন হঠাৎ উধাও হচ্ছেন এত মানুষ? কেউ বলছেন, এটা ভয়ের ফল। কেউ আবার মনে করছেন, এর পিছনে রাজনৈতিক বার্তাও আছে।

 ‘রহিমার মা’-রা কোথায় গেলেন? SIR শুরু হতেই অদৃশ্য পরিচারিকারা! উঠছে অনুপ্রবেশকারীর প্রশ্ন

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 November 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: SIR বা বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা হতেই হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছেন বহু পরিচারিকা (Maid)। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় একের পর এক পরিচারিকা কাজ ছেড়ে চলে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। অনেকেই বলছেন, তাঁরা নাকি ফিরে যাচ্ছেন বাংলাদেশে। আর এতেই এলাকায় শুরু হয়েছে গুঞ্জন—তাঁরা কি তবে অনুপ্রবেশকারী?

বিরাটির শরৎ কলোনির বাসিন্দা অপলা মিত্র জানালেন, “আমরা সবাই ‘রহিমার মা’ বলেই ডাকতাম। ২৫ বছর ধরে আমাদের বাড়িতে কাজ করত। হঠাৎ একদিন এসে বলল, ‘এখানে থাকা যাবে না, বাংলাদেশ যাচ্ছি’। তারপর আর ফেরেনি।”

একই অভিজ্ঞতা গীতিকা বসুরও। তাঁর কথায়, “আমার বাড়ির গৃহসহায়িকাও কয়েকদিন আগে কাজ ছেড়ে দিল। বলল, সবাই নাকি বাংলাদেশ ফিরে যাচ্ছে। কী যে হচ্ছে বুঝতে পারছি না।”

শুধু বিরাটি নয়, বিশরপাড়া, দমদম, বারাসত—সব জায়গাতেই এমন খবর মিলছে। কেউ আতঙ্কে, কেউ সন্দেহে দিন কাটাচ্ছেন।

বিশরপাড়ার বাসিন্দা মহম্মদ আলম বললেন, “আমার আর আমার স্ত্রীর নাম ভোটার লিস্টে আছে। কিন্তু ২০০২ সালের আগের কোনও কাগজ নেই। যদি তাড়িয়ে দেয়, তখন কী করব?”

আর এক স্থানীয় সাবিনা বিবির উদ্বেগ, “আমার কাগজ ঠিক আছে, কিন্তু মা-বাবার নেই। যদি তাঁদের যেতে হয়, আমি একা থাকব কীভাবে?”

গ্রামের পর গ্রামে এখন একটাই আলোচনা, SIR-এর কাজ শুরু হওয়ার আগেই কেন হঠাৎ উধাও হচ্ছেন এত মানুষ? কেউ বলছেন, এটা ভয়ের ফল। কেউ আবার মনে করছেন, এর পিছনে রাজনৈতিক বার্তাও আছে।

প্রশাসনের দাবি, আতঙ্কের কোনও কারণ নেই। তবু বাস্তবে, উত্তর ২৪ পরগনার অনেক বাড়িতেই এখন একটাই প্রশ্ন ঘুরছে, রহিমার মা’-রা কোথায় গেলেন? তাঁরা কি তবে অনুপ্রবেশকারী?


```