Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

SIR: মুর্শিদাবাদে ১১ লক্ষ 'ভোটারের' ভবিষ্যৎ ঝুলে! যে জেলায় সংখ্যালঘু ভোট যত বেশি, সেখানে বিচারাধীনও তত

কমিশনের দাবি, নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে, তেমনভাবে উপযুক্ত নামগুলি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

SIR: মুর্শিদাবাদে ১১ লক্ষ 'ভোটারের' ভবিষ্যৎ ঝুলে! যে জেলায় সংখ্যালঘু ভোট যত বেশি, সেখানে বিচারাধীনও তত

এআই ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 February 2026 22:27

রফিকুল জামাদার

বিধানসভা নির্বাচনের আগে (West Bengal Assembly election 2026) চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। যদিও তাতে জট পুরোপুরি কাটেনি। এ কথা বলার কারণ, নির্বাচন কমিশন শনিবার যে তালিকা প্রকাশ করল, তাতে রাজ্যের ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। আর সেখানেই উদ্বেগের বিষয়, এই তালিকার মধ্যেও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘বিচারাধীন’ (Under Adjudication)। এর অর্থ, এই ভোটারদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এবং আসন্ন নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে চূড়ান্ত প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

এক নজরে পরিসংখ্যানের খতিয়ান

গত বছর অক্টোবর মাসে ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার সময় রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকা প্রকাশের সময় ইতিমধ্যেই ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। শনিবারের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন ভোটারের নাম ছাঁটাই করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

৬০ লক্ষ ভোটারের ভাগ্য বিচারকদের হাতে

কমিশন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে ৬০ লক্ষের বেশি নামের পাশে ‘বিচারাধীন’ লেখা রয়েছে। এই নামগুলি চূড়ান্ত কি না, তা যাচাই করার দায়িত্ব সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত ৫০১ জন বিচারবিভাগীয় আধিকারিককে দেওয়া হয়েছে। কমিশনের দাবি, নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে, তেমনভাবে উপযুক্ত নামগুলি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

জেলাভিত্তিক বিচারাধীন ভোটারের তালিকা (বেশি থেকে কম)

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, যে জেলাগুলিতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, সেখানেই নাম বাদের হার এবং বিচারাধীন ভোটারের সংখ্যা সর্বাধিক। জেলাভিত্তিক বিচারাধীন ভোটারের তালিকা নীচে দেওয়া হল।

ক্রম জেলা বিচারাধীন ভোটার

  • ১ মুর্শিদাবাদ ১১,০১,১৪৫
  • ২ মালদা ৮,২৮,১২৭
  • ৩ উত্তর ২৪ পরগনা ৫,৯১,২৫২
  • ৪ দক্ষিণ ২৪ পরগনা ৫,২২,০৪২
  • ৫ উত্তর দিনাজপুর ৪,৮০,৩৪১
  • ৬ পূর্ব বর্ধমান ৩,৬৫,৫৩৯
  • ৭ হাওড়া ২,৮৯,৭১৪
  • ৮ নদীয়া ২,৬৭,৯৪০
  • ৯ কোচবিহার ২,৩৮,১০৭
  • ১০ বীরভূম ২,০২,০৫৯
  • ১১ হুগলি ১,৭১,৭৭৮
  • ১২ পশ্চিম বর্ধমান ১,৩৭,৯৪৯
  • ১৩ দক্ষিণ দিনাজপুর ১,৩২,২৫৮
  • ১৪ জলপাইগুড়ি ১,০৮,১৯২
  • ১৫ পশ্চিম মেদিনীপুর ১,০৩,৪৯৭
  • ১৬ পূর্ব মেদিনীপুর ৮০,১৭৬
  • ১৭ দার্জিলিং ৮০,০০৬
  • ১৮ দক্ষিণ কলকাতা ৭৮,৬৫৭
  • ১৯ উত্তর কলকাতা ৬১,২৩৬
  • ২০ বাঁকুড়া ৩৯,১১৭
  • ২১ পুরুলিয়া ৩৩,৫৭৭
  • ২২ আলিপুরদুয়ার ৮০,৪৯৪
  • ২৩ ঝাড়গ্রাম ৬,৬৮২
  • ২৪ কালিম্পং ৬,৭৯০

মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫


```