Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: বিএলওদের ভাতার জন্য রাজ্যের কাছে ফের বকেয়া ৯০ কোটি টাকা চাইল কমিশন

এসআইআর-এর কাজের জন্য রাজ্য সরকারের (State Government) কর্মীদের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করেছেন এবং করছেন। 

SIR: বিএলওদের ভাতার জন্য রাজ্যের কাছে ফের বকেয়া ৯০ কোটি টাকা চাইল কমিশন

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 December 2025 21:18

দ্য ওয়াল ব্যুরো: বুথ লেভেল অফিসারদের (BLO) ভাতা নিয়ে জট কাটবে? নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশে রাজ্য সরকারকে নিয়মমাফিক অর্থ ছাড়ার কথা জানানো হয়েছিল। কমিশন সূত্রে খবর, নবান্ন আশ্বাস দিয়েছে দ্রুত টাকা পাঠানোর বিষয়ে। আগামী সপ্তাহের মধ্যেই প্রায় ৯০ কোটি টাকা কমিশনের হাতে আসতে পারে, যা দিয়ে এসআইআর (SIR West Bengal) প্রক্রিয়ায় যুক্ত বিএলও-দের অতিরিক্ত ভাতা মেটানো হবে।

এসআইআর-এর কাজের জন্য রাজ্য সরকারের (State Government) কর্মীদের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করেছেন এবং করছেন। সঙ্গে চলছে ডিজিটাইজেশনের কাজও। এই অতিরিক্ত দায়িত্বের জন্য কমিশন আলাদা ভাতা বরাদ্দ করেছে, যে টাকাটা আসবে রাজ্য সরকারের কোষাগার থেকেই। এ নিয়ে কমিশন ও নবান্নের মধ্যে ইতিমধ্যেই একপ্রস্থ বৈঠকও হয়েছে।

অন্যদিকে, যেসব বিএলও-দের মৃত্যু হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ভেবেছে নির্বাচন কমিশন। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরণের প্রসেসিং-এর কাজ শুরু হবে। আজ জাতীয় কমিশনের সঙ্গে ১২ রাজ্যের বৈঠক ছিল, সেই বৈঠকেই এমনটা বলা হয়েছে বলে খবর।

বস্তুত, গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে অবস্থান চালাচ্ছে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। তৃণমূলপন্থী এই সংগঠনের বিক্ষোভের সময়ে সেখানে বিএলও-দের উপস্থিতি হাতে গোনা হলেও, কমিটির সদস্যদের মুখ্য দাবি, মৃত বিএলও-দের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। পরিবারের কোনও সদস্যকে চাকরি দিতে হবে।

ওই বিক্ষোভে সকলেরই হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, বিএলও-দের উপরে জোর করে ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। এই কাজ চাপানো চলবে না। এসআইআরের কাজ চলাকালীন রাজ্যে বেশ কয়েক জন বিএলও-র মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। পরিবারের দাবি, কাজের চাপেই মৃত্যুর হয়েছে ওই বিএলও-দের। মৃত বিএলওদের আর্থিক সাহায্য দিতে হবে বলে সিইও দফতরের সামনে বসে দাবি তোলেন বিক্ষোভকারীরা। 


```