Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SIR আতঙ্কে মৃত্যু? মালদহে তৃণমূল কর্মীর হৃদরোগে মৃত্যু ঘিরে তীব্র বিতর্ক

অভিযোগ, নিজের এনুমারেশন ফর্মে বাবার নাম ভুলভাবে ‘শেখ’ লেখা হয়েছে—রশুল শেখের পরিবর্তে। সংশোধনের বিষয়ে নিশ্চিত উত্তর না মেলায় তিনি মানসিক চাপে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।

SIR আতঙ্কে মৃত্যু? মালদহে তৃণমূল কর্মীর হৃদরোগে মৃত্যু ঘিরে তীব্র বিতর্ক

কর্মীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে তৃণমূল বিধায়ক।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 December 2025 08:53

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার মধ্যেই মালদহে মৃত্যু ঘিরে চাঞ্চল্য (Trinamool worker ,Malda)। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী বরকত শেখের (৩২)। 

অভিযোগ, ভোটার তালিকার এনুমারেশন ফর্মে ভুল তথ্য ধরা পড়ার পর থেকেই তীব্র উদ্বেগ ও আতঙ্কে ভুগছিলেন মালদহের কালিয়াচক-৩ ব্লকের চকসেহেরদি গ্রামের বাসিন্দা বরকত (SIR Death of panic?)। শুক্রবার তিনি ছুটে যান নিকটবর্তী বিডিও অফিসে। 

অভিযোগ, নিজের এনুমারেশন ফর্মে বাবার নাম ভুলভাবে ‘শেখ’ লেখা হয়েছে—রশুল শেখের পরিবর্তে। সংশোধনের বিষয়ে নিশ্চিত উত্তর না মেলায় তিনি মানসিক চাপে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি। প্রত্যক্ষদর্শীদের কথায়, বিডিও অফিসের বাইরে দাঁড়িয়ে থাকার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতৃত্বের একাংশ এই মৃত্যুর সঙ্গে এসআইআর সংশোধন প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া আতঙ্কের যোগসূত্রের কথা বলছেন। বৈষ্ণবনগর বিধানসভার তৃণমূল বিধায়ক চন্দনা সরকার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ভুল তথ্য ও সংশোধন নিয়ে অনিশ্চয়তা বরকতের মনে ভয় তৈরি করেছিল। সংশোধনের নিশ্চয়তা না পাওয়াতেই মানসিক চাপ চরমে পৌঁছয়।

উল্লেখ্য, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই বিভিন্ন জেলায় ভুল তথ্য, সংশোধনে বিলম্ব ও অনিশ্চয়তা নিয়ে অভিযোগ উঠছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই প্রক্রিয়া ঘিরে আতঙ্কে বহু মানুষ মানসিক চাপের শিকার হচ্ছেন; কোথাও কোথাও মৃত্যু ও আত্মহত্যার অভিযোগও সামনে এসেছে।

বরকতের মৃত্যুর ঘটনায় মালদহে জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা, তথ্য যাচাই ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। যদিও এই ঘটনায় নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট সরকারি দফতরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


```