Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এনুমারেশন ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী! কী হতে পারে? কী বলছে কমিশন?

এদিন নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান। স্বভাবতই, বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে, তবে কি মুখ্যমন্ত্রী এনুমারেশন ফর্ম ফিলআপ করবেন না? সেক্ষেত্রে কী হতে পারে? এ ব্যাপারে কমিশনের কী প্রতিক্রিয়া?

এনুমারেশন ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী! কী হতে পারে? কী বলছে কমিশন?

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 December 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: কমিশনের (Election Commission ) পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম (Monday is the last day to submit enumeration forms) জমা দেওয়ার শেষ দিন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এখনও কমিশনের ওই ফর্ম পূরণ করেননি। 

এদিন নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান। স্বভাবতই, বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে, তবে কি মুখ্যমন্ত্রী এনুমারেশন ফর্ম ফিলআপ করবেন না? সেক্ষেত্রে কী হতে পারে? এ ব্যাপারে কমিশনের কী প্রতিক্রিয়া?

কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, কিছু বিশিষ্টজন যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, জুডিশিয়ারি, আর্টস, কালচার, পাবলিক সার্ভিস-সহ বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিরা পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে পড়েন। এদের ক্ষেত্রে এনুমারেশন ফর্ম ফিলআপের ক্ষেত্রে এই পর্বে ফর্ম পূরণ না করলেও চলে। দ্বিতীয় পর্বে ডকুমেন্ট জমা দিলেই হয়।

রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সবার ফর্ম পূরণের পর তিনি ফর্ম পূরণ করবেন। এদিন ছিল ওই ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এ প্রসঙ্গে এদিন কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শুনুন আমি  এখনও ফর্ম ফিলাপ করিনি। কেন করিনি? তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার এমপি হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রী হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে, আমি নাগরিক কিনা?" খানিক থেমে মমতার শ্লেষ, "এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভাল!"

এরপরই বিজেপি-কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, " ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে, আমি দেশের নাগরিক কিনা।" প্রশ্ন তুলেছেন, "দেশ যখv স্বাধীন হয়েছিল কোথায় ছিলে তোমরা? ইংরেজদের রাজত্বের সময় ওদের দাসত্ব করেছো তোমরা। আজকে দেশ চেনাচ্ছো আমাদের? রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিম, রাজামোহনকে অসম্মান করে নেতাজিকে অসম্মান করে মাতঙ্গিনী, ক্ষুদিরামকে অসম্মান করে। এ কোন ভারত?"

মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, তৃণমূল এসআইআর এর বিরোধী নয়। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে ২ মাসের মধ্যে গোটা এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে, তাতে আপত্তি। মমতার কথায়, "আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো। এত তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি?"

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসলে ভোটের জন্য, গায়ের জোরে বাংলা দখল করতে চাইছে। ভাবছে বিহারের মতো এখানেও করবে। কিন্তু আমরা থাকতে ওদের গা জোয়ারি বরদাস্ত করব না। 


```