মানবাধিকার কর্মীদের একাংশের বক্তব্য, “যখন সরকার নিজেই নীতিগত ছাড় দিয়েছে, তখন জেলে বন্দি রাখার কোনও নৈতিক বা আইনগত ভিত্তি থাকে না।”
_0.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 3 November 2025 13:55
দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল থেকে পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ ১২টি রাজ্যে শুরু হচ্ছে এসআইআর (SIR)! এমন আবহে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ (Afghan, Pakistani and Bangladeshi citizens) থেকে আগত সংখ্যালঘুদের জেলে আটকে রাখার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানানো হল।
আবেদনকারীর বক্তব্য, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, এই তিন দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে না। তবু দেশের নানা প্রান্তে বহু মানুষ এখনও আটক রয়েছেন রাজ্যগুলির কারাগারে। তাঁদের দ্রুত মুক্তির দাবিতেই আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারী।
সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি–র ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হয়। বেঞ্চ জানিয়ে দেয়, “আগে মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করুন, তারপর শুনানির ব্যবস্থা করা হবে।”
আদালত যদিও এখনও শুনানির দিন ঠিক করেনি, তবু এই আবেদনকে ঘিরে আইনি মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য। মানবাধিকার কর্মীদের একাংশের বক্তব্য, “যখন সরকার নিজেই নীতিগত ছাড় দিয়েছে, তখন জেলে বন্দি রাখার কোনও নৈতিক বা আইনগত ভিত্তি থাকে না।” এখন দেখার, আদালতের পরবর্তী নির্দেশে এই ‘মুক্তির’ দাবিতে নতুন দিশা খোলে কি না।