Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিকিম সফর বাতিল হয়েছে, সময়ের আগেই মোদীর সভা শুরু আলিপুরদুয়ারে

সিকিম সফর বাতিল হওয়ায় এগিয়ে এল আলিপুরদুয়ারে অনুষ্ঠানের সময়। 

সিকিম সফর বাতিল হয়েছে, সময়ের আগেই মোদীর সভা শুরু আলিপুরদুয়ারে

শেষ আপডেট: 29 May 2025 13:19

দ্য় ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: আবহাওয়ার কারণে বাতিল হয়েছে প্রধানমন্ত্রীর সিকিম সফর। পরে বাগডোগরা থেকেই ভার্চুয়াল সভা করেন তিনি। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২ টো দশে সিকিম থেকে আলিপুরদুয়ারের হেলিপ্যাডে নামার কথা ছিল তাঁর। ২টো ১৫ থেকে ২টো ৪৫ এ  আলিপুরদুয়ার হেলিপ্যাড ময়দানে একাধিক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল তাঁর। পরে এখানেই তাঁর জনসভা করার কথা ছিল।

কিন্তু সিকিম সফর বাতিল হওয়ায় এগিয়ে এল আলিপুরদুয়ারে অনুষ্ঠানের সময়। দুপুর একটা নাগাদই আলিপুরদুয়ার হেলিপ্যাড ময়দানে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য  ১০১০ কোটি টাকার ‘সিটি গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এরপরেই জনসভার মঞ্চে পৌঁছনোর কথা মোদীর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে এদিন সকাল থেকেই সাজো সাজো রব আলিপুরদুয়ারে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। পুলিশের নজরদারি চলছে। বিজেপির পতাকায় সেজে উঠেছে শহর। দলে দলে বিজেপি কর্মী পতাকা নিয়ে যাচ্ছেন সভাস্থলের দিকে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীরা আসছেন সভায়।


```