Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ঢাকে পড়ল কাঠি, কলকাতা প্রিমিয়র লিগের গ্রুপ পর্বেই ডার্বি

সূচি অনুযায়ী গ্রুপ ‘এ’-তে রয়েছেন ময়দানের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। অর্থাৎ গ্রুপ পর্বেই হবে ডার্বি। সূচি অনুযায়ী সপ্তম রাউন্ডে মুখোমুখি হবে এই দুই দল। 

ঢাকে পড়ল কাঠি, কলকাতা প্রিমিয়র লিগের গ্রুপ পর্বেই ডার্বি

প্রিমিয়ার ডিভিশন ড্র

শেষ আপডেট: 29 May 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ঢাকে কাঠি পড়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগের (Kolkata Football League)। যদিও এখনও ঘোষণা করা হয়নি গত মরশুমের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন দলের নাম। এই নিয়ে ক্ষুব্ধ ডায়মন্ডহারবার এফসি-সহ বেশ কিছু দল।

এবারই প্রথম লটারির (Lottery) মাধ্যমে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের (Premier Division) গ্রুপ বিন্যাস (Group Stage) করা হল। আইএফএ (IFA) অফিসের চৌহদ্দির বাইরে অভিজাত ক্যালকাটা রোয়িং ক্লাবে হয়েছে এই লটারি। সেখানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ডিভিশনের প্রতিযোগী দলগুলোর প্রতিনিধি ও প্রিমিয়ার এবং ফার্স্ট ডিভিশন লিগ কমিটির সদস্যরা। তবে উপস্থিত ছিলেন না মোহনবাগান, ডায়মন্ডহারবার, সুরুচি সংঘ, সাদার্ন সমিতি ও বিএসএস-এর কোনও প্রতিনিধি। তাঁদের অভিযোগ, গত মরশুমের লিগ চ্যাম্পিয়নশিপই যেখানে ঘোষিত হয়নি, সেখানে এই মরশুমের সূচি ঘোষণা করা হয় কী করে।

রোয়িং ক্লাবে কলকাতা ফুটবলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে প্রিমিয়ার ডিভিশনের এই ড্র অনুষ্ঠিত হয়। প্রাক্তন ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়অতনু ভট্টাচার্যজামশেদ নাসিরিপ্রশান্ত বন্দ্যোপাধ্যায়মনোরঞ্জন ভট্টাচার্যমানস ভট্টাচার্যঅমিত ভদ্রঅলোক মুখোপাধ্যায় ,শিশির ঘোষসঞ্জয় সেনদীপেন্দু বিশ্বাসঅ্যালভিটো ডি'কুনহারহিম নবিমেহেতাব হোসেন ও সুব্রত পাল। 

এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডিচেয়ারম্যান তমাল ঘোষালআইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্তসচিব অনির্বাণ দত্তসহ-সচিব রাকেশ ঝাঁমহম্মদ জামালসুদেষ্ণা মুখোপাধ্যায়এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।

সূচি অনুযায়ী গ্রুপ -তে রয়েছেন ময়দানের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। অর্থাৎ গ্রুপ পর্বেই হবে ডার্বি (Derby)। সূচি অনুযায়ী সপ্তম রাউন্ডে মুখোমুখি হবে এই দুই দল। আর গ্রুপ বি-তে রয়েছে মহামেডান ও ডায়মন্ডহারবার এফসি।

সূচি অনুযায়ী মেরিনার্সদের প্রথম ম্যাচ রয়েছে পুলিশ এসির বিরুদ্ধে। যেখানে প্রথম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ মেসারর্স ক্লাব। পাশাপাশি গ্রুপ বি-তে মহামেডান নিজেদের প্রথম ম্যাচে খেলবে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে।

কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বিন্যাস

গ্রুপ এ

ইস্টবেঙ্গল

মোহনবাগান

মেসারর্স

কালীঘাট স্পোর্টস লাভার্স

সুরুচি সংঘ

রেলওয়ে এফসি

বেহালা এসএস

জর্জ টেলিগ্রাফ

কালীঘাট মিলন সংঘ

ক্যালকাটা কাস্টমস

মামনি পাঠচক্র

আর্মি রেড

পুলিশ এসি

গ্রুপ বি

ডায়মন্ড হারবার এফসি

মহামেডান

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব

ক্যালকাটা স্পোর্টিং ক্লাব

ক্যালকাটা পুলিশ ক্লাব

ইউনাইটেড স্পোর্টস ক্লাব

ভবানীপুর ক্লাব

আসোস রোনবো

এরিয়ান

খিদিরপুর স্পোর্টিং ক্লাব

ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব

সাদার্ন সমিতি

পিয়ারলেস স্পোর্টস ক্লাব


```