Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

হাঁটা যায় না, শুধু দোকান! শহরের ফুটপাত 'দখল' নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পুরসভা

পুরসভার অনুমতি ছাড়া ফুটপাত দখল করে কীভাবে দোকান রয়েছে, তা উত্তর চেয়েছেন তিনি। 

হাঁটা যায় না, শুধু দোকান! শহরের ফুটপাত 'দখল' নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পুরসভা

ফাইল ছবি

শেষ আপডেট: 29 May 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরের ফুটপাতের (Kolkata Footpath) অবস্থা দেখে কার্যত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর এই ইস্যুতে ক্ষোভের মুখে পড়ল কলকাতা পুরসভা (KMC)। ফুটপাত 'দখল' প্রসঙ্গে পুরসভাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে রাজ্যের উচ্চ আদালত। পরিস্থিতির বদল ঘটাতে কী ভাবনা, তা জানতে চেয়েছেন বিচারপতি।

হাঁটা যায় না, শুধুই দোকান! শহরের ফুটপাতের অবস্থা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এমনই। ফুটপাত দখল নিয়ে কী করছে পুরসভা, সেটা জানতে চেয়েছেন বিচারপতি সেন। তাঁর কথায়, ''আমরা দেখতে চাই প্রধান বিচারপতির নির্দেশ কার্যকর হল কিনা।''

পুরসভার উদ্দেশে বিচারপতি সেনের প্রশ্ন, ফুটপাত দিয়ে হাঁটা যায় না। এদিকে মানুষ কর দেন। পুরসভার অনুমতি ছাড়া ফুটপাত দখল করে কীভাবে দোকান রয়েছে, তা উত্তর চেয়েছেন তিনি। এই প্রেক্ষিতে অবশ্য পুরসভার আইনজীবীর বক্তব্য, ফুটপাত দখল মুক্ত করতে রাজ্য সরকারের সহযোগিতা দরকার।

আইনজীবীর সাফ কথা, পুরসভার কমিশনর ইতিমধ্যে রাজ্য সরকারকে সদর দফতরের সামনের ফুটপাত দখল মুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে। এটা রাজ্যের দায়িত্ব কারণ আইন তাদের হাতে। ইতিমধ্যে জানা গেছে, নগরন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের বিশেষ সচিব, কলকাতা পুরসভার কমিশনর এবং প্রিন্সিপাল সেক্রেটারি (হোম) বৈঠক করে ফুটপাতে বেআইনি দখল সরানোর সিদ্ধান্ত নেবেন। 

গত বছরই হকারদের ইস্যুতে কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার। ফাঁকা করে দেওয়া হয়েছিল গড়িয়াহাট, চাঁদনি, গার্ডেনরিচ, শিয়ালদহর মতো এলাকার ফুটপাত। কিন্তু ধীরে ধীরে আবার সেই একই অবস্থা ফিরে এসেছে। 

পিচ রাস্তার ওপর হকারি করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশকে। তবে এখনও যে হাল ফেরেনি তা আদালতের পর্যবেক্ষণেই স্পষ্ট। তাই এই ইস্যুতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। 


```