Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসতেই পুলিশের বাধা, আটক চাকরিহারাদের ৬ মহিলা প্রতিনিধি

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসতেই আটক করা হল ওই প্রতিনিধি দলের সদস্যদের। 

SSC: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসতেই পুলিশের বাধা, আটক চাকরিহারাদের ৬ মহিলা প্রতিনিধি

চাকরিহারা মহিলা প্রতিনিধি দলের সদস্যরা

শেষ আপডেট: 29 May 2025 09:49

দ্য ওয়াল ব্যুরো: কালীঘাট অভিযানের (Kalighat Abhijan) সিদ্ধান্ত নিয়েছিলেন 'যোগ্য' চাকরিহারারা (Jobless Teachers)। বুধবারই জানিয়েছিলেন, তাঁদের মহিলা প্রতিনিধি দল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে যাবেন এবং তাঁর সঙ্গে দেখা করতে চান। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসতেই আটক (Detained) করা হল ওই প্রতিনিধি দলের সদস্যদের। ৬ মহিলা প্রতিনিধি এদিন কালীঘাটে এসেছিলেন। তাঁদের সকলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কালীঘাটের উদ্দেশে রওনা দেওয়ার আগে ওই প্রতিনিধি দলের তরফে জানান হয়েছিল, বিনা অনুমতিতেই তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কারণ এই অবস্থায় তাঁদের পক্ষে দিনক্ষণ ঠিক করে দেখা করতে যাওয়া সম্ভব নয়। মহিলা প্রতিনিধি দল এও জানায়, তাঁরা কোনও অবস্থান বা বিক্ষোভ করতে যাচ্ছেন না। তাঁদের যা পরিস্থিতি সেই বিষয়ে স্পষ্টভাবে অবগত করতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান তাঁরা। তবে ওই প্রতিনিধি দলকে আটকাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। তাই কালীঘাটে আসতেই তাঁদের নিয়ে যাওয়া হয় থানায়। 

মহিলা প্রতিনিধি দলের যে ৬ সদস্যকে আটক করা হয়েছে তাঁরা হলেন - সঙ্গীতা সাহা, রূপা কর্মকার, স্মৃতি রায়, নূর আমিনা, শিল্পী চক্রবর্তী এবং সাহানি নাজনিন। বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে মহিলা প্রতিনিধি দলের সদস্যরা বলেছিলেন, নতুন করে পরীক্ষায় বসার বিষয়টিই তাঁদের কাছে লজ্জাজনক। কারণ তাঁরা ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরি পেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়টি নিয়েই কথা বলতে চান তাঁরা। স্পষ্ট বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি থাকবে যাতে তাঁদের আর পরীক্ষায় বসতে না হয় সেই ব্যবস্থা করা।

সূত্রের খবর, কালীঘাট থানায় নিয়ে গিয়ে পুলিশ ওই প্রতিনিধি দলের থেকে তাঁদের বিষয়টিই বিশদে জানতে চেয়েছে। কোনও নথি বা চিঠি তাঁরা দিতে চান কিনা, সেটাও জানা হচ্ছে। আসলে তাঁরা নিজেরাও নিশ্চিত ছিলেন না যে এইভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে কিনা। তাই কালীঘাট এলে যে পুলিশ বাধা দেবে, তা স্বাভাবিক ছিল। এই মুহূর্তে কালীঘাট থানাতেই রয়েছেন চাকরিহারাদের প্রতিনিধি দল। 

'যোগ্য' চাকরিহারাদের বক্তব্য ছিল, তাঁরা কী অবস্থায় রয়েছেন, কী কী পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সে ব্যাপারেই মুখ্যমন্ত্রীকে জানাতে চান। কারণ তাঁদের সঙ্গে সরাসরি তাঁর কথাই হয়নি। মহিলা প্রতিনিধি দল মনে করছে, কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, দু-তরফে স্পষ্টত কথাবার্তার অভাব রয়েছে। তাই তাঁরা চাইছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা বিষয়টি স্পষ্ট করতে। কিন্তু সেই সাক্ষাৎ যে হবে না, তা পরিষ্কার। 


```