Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

আজ রাজ্যে মোদীর জনসভা, চাকরিহারারা কি আদৌ সাক্ষাৎ করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

অনেকের মনে করছেন, পাকিস্তানের হয়ে 'অপারেশন সিঁদুর' অভিযানের সাফল্যের কথা প্রচার করতে আসছেন মোদী।

আজ রাজ্যে মোদীর জনসভা, চাকরিহারারা কি আদৌ সাক্ষাৎ করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

ফাইল ছবি

শেষ আপডেট: 29 May 2025 07:16

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সময় পর আজ ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে (Alipurduar) জনসভা করার কথা রয়েছে তাঁর। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন এসএসসি মামলায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Jobless Teachers)। কিন্তু আদৌ সেই সাক্ষাৎ কতটা সম্ভব সে নিয়ে প্রশ্ন এখনও থেকে গেছে। কারণ জেলা প্রশাসন বা বিজেপির প্রতিনিধিদের তরফে তাঁদের এ ব্যাপারে কিছুই জানান হয়নি।

বাংলায় আসার আগে নরেন্দ্র মোদী বুধবার রাতেই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। তাতে তিনি উল্লেখ করেছিলেন, এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প এবং তৃণমূলের দুর্নীতির কথা। তবে আলাদা করে চাকরিহারা বা এসএসসি মামলা নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর মুখে চাকরিহারাদের প্রসঙ্গ উঠবে কিনা, তা নিয়েই এখন কৌতূহল তৈরি হয়েছে। অন্যদিকে, চাকরিহারাদের একাংশ তাঁর সঙ্গে দেখা করতে পারবে কিনা, এই বিষয়টি নিয়েও জল্পনা বহাল।

অনেকের মনে করছেন, পাকিস্তানের হয়ে 'অপারেশন সিঁদুর' অভিযানের সাফল্যের কথা প্রচার করতে আসছেন মোদী। কিন্তু বিগত দিন ধরে চাকরিহারা ইস্যুতে রাজ্য যে উত্তাল তা নিশ্চয়ই নজর এড়াবে না তাঁর। সেই প্রেক্ষিতে বলা যায়, নিজের ভাষণে হয়তো এসএসসি মামলাকে জায়গা দেবেন প্রধানমন্ত্রী। তবে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, সেটা আপাতত স্পষ্ট নয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের থেকেও এমন কোনও উদ্যোগ আপাতত নেওয়া হয়নি।

চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বুধবারই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে বিজেপির জেলা সভাপতির পাশাপাশি জেলাশাসককেও চিঠি দেওয়া হয়েছে। তবে কোনও উত্তর পেয়েছিলেন কিনা তাঁরা, তা জানা যায়নি।

এরই মধ্যে গত মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই এগোবে রাজ্য। এক্ষেত্রে রিভিউ পিটিশনে যদি ইতিবাচক কোনও ফল না আসে তাহলে চাকরিহারা শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হবে। আদালতের নির্দেশ মেনে আগামী ৩০ জুন নিয়োগ বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে।


```