Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সিকিমের বন্যায় বাংলার ঘরে ঘরেও কান্না, নিখোঁজ বালুরঘাটের সাত পরিযায়ী শ্রমিক

সিকিমের বন্যায় বাংলার ঘরে ঘরেও কান্না, নিখোঁজ বালুরঘাটের সাত পরিযায়ী শ্রমিক

শেষ আপডেট: 7 October 2023 08:45

দ্য ওয়াল ব্যুরো: সিকিমে বিপর্যয়ের পর জলপাইগুড়ি তিস্তা নদীতে মৃতদেহের ছড়াছড়ি। জলস্তর কমতেই একের পর এক দেহ উদ্ধার করছে পুলিশ। জেলার তিস্তা পাড়ে থাকা মাল থানা,ময়নাগুড়ি থানা এবং সদর ব্লকের কোতোয়ালি থানা এলাকা মিলিয়ে এই দেহগুলি উদ্ধার করা হয়েছে। সিকিমে কাজ করতে গিয়ে বাংলারও অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বালুরঘাটের সাত পরিযায়ী শ্রমিক নিখোঁজ সিকিমে।

পুলিশ সূত্রে খবর, সাতজনই গত শুক্রবার বাড়ি থেকে এক ঠিকাদারের সঙ্গে সিকিমে কাজে গিয়েছিলেন। কিন্তু দুর্যোগের পর  থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। পরে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বার বার শ্রমিকদের মোবাইলে ফোন করেও, কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। দক্ষিণ দিনাজপুর জেলাপ্রশাসনের তরফে জানা গিয়েছে, জেলার কমপক্ষে ২৫ জন বাসিন্দা সিকিমে নানা কাজে গিয়েছেন। তাঁদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।

দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, “জেলার ২৫ জনের খবর পেয়েছি, যাঁরা সিকিমে কাজে গিয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগের সঙ্গে যোগাযোগ করা গেছে। তাঁরা ভাল আছেন। আমরা সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।“

বালুরঘাটের ডাঙা পঞ্চায়েতের বিজশ্রী গ্রামের পালপাড়ার দুই বাসিন্দা সিকিমে কাজে গিয়ে নিখোঁজ। কান্নায় ভেঙে পড়েছে তাঁদের পরিবারের লোকজন। পুলিস সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের ডাঙার পালপাড়ার নিখোঁজ ওই সাত পরিযায়ী শ্রমিকদের নাম মৃদু পাল, সুধু পাল, দুলাল পাল, বেলাই পাল, সামরা পাল, তজু পাল ও নবীন পাল। গ্রামেরই এক বাসিন্দা বলেছেন, গ্রামের মোট সাতজন এক ঠিকাদারের সঙ্গে সিকিমে কাজে গিয়েছেন। কারোরই খোঁজ পাওয়া যাচ্ছে না।

জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, 'বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৮ টি দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৬ জনের নাম পরিচয় জানা গিয়েছে।  ৪ জন সেনাবাহিনীর এবং ২ জন পর্যটক। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আমরা দেহ মর্গে পাঠিয়েছি।'


```