Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গুলির লড়াইয়ের পরে ধৃত গ্যাংস্টার বিকাশ দুবের আরও এক সঙ্গী

দ্য ওয়াল ব্যুরো : বুধবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের গুলিতে মারা যায় গ্যাংস্টার বিকাশ দুবের ঘনিষ্ঠ অমর দুবে। তার কয়েক ঘণ্টার মধ্যে জানা গেল, কানপুরের চৌবেপুর অঞ্চলে ধরা পড়েছে বিকাশের আর এক সঙ্গী। তার নাম শ্যামু বাজপাই। চৌবেপুরের শীর্ষস্থানী

গুলির লড়াইয়ের পরে ধৃত গ্যাংস্টার বিকাশ দুবের আরও এক সঙ্গী

শেষ আপডেট: 8 July 2020 07:08

দ্য ওয়াল ব্যুরো : বুধবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের গুলিতে মারা যায় গ্যাংস্টার বিকাশ দুবের ঘনিষ্ঠ অমর দুবে। তার কয়েক ঘণ্টার মধ্যে জানা গেল, কানপুরের চৌবেপুর অঞ্চলে ধরা পড়েছে বিকাশের আর এক সঙ্গী। তার নাম শ্যামু বাজপাই। চৌবেপুরের শীর্ষস্থানীয় পুলিশকর্তা কে এম রাই বলেন, "গুলির লড়াইয়ের পরে বিকাশ দুবের সঙ্গী শ্যামু বাজপাই ধরা পড়েছে। তার পায়ে গুলি লেগেছে। শ্যামু বাজপাইয়ের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা।" গত ৩ জুলাই উত্তরপ্রদেশের কানপুরে মাওবাদী কায়দায় অপারেশন চালিয়ে আট পুলিশকর্মীকে হত্যা করে কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে ও তার বাহিনী। সপ্তাহ ঘুরতে চললেও তাকে ধরতে পারেনি পুলিশ। এর মধ্যেই খবর আসে, হরিয়ানার ফরিদাবাদে একটি হোটেলে দেখা গিয়েছে বিকাশকে। পুলিশের হাতে আসে একটি সিসিটিভি ফুটেজও। তারপরই চিরুনি তল্লাশিতে নামে উত্তরপ্রদেশ ও হরিয়ানা পুলিশের যৌথ টিম। জানা গিয়েছে গত মঙ্গলবার ওই হোটেলে দেখা গিয়েছিল বিকাশকে। ওইদিনই ওখানে পৌঁছে যায় কানপুর পুলিশের বিরাট টিম। কিন্তু গিয়ে দেখা যায় পাখি উড়ে গিয়েছে। হোটেলের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁরা আসার কিছুক্ষণ আগেই হোটেল ছেড়ে বেরিয়ে গিয়েছে বিকাশ।   হরিয়ানার দুই শহর ফরিদাবাদ এবং দিল্লি লাগোয়া গুরুগ্রামে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ। হন্যে হয়ে বিকাশকে খুঁজছে দুই রাজ্যের পুলিশের অন্তত ৩০টি টিম। সমস্ত হোটেল, লজের সামনে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। গত শনিবার বিকাশের ঘনিষ্ঠ সঙ্গী দয়াশঙ্কর অগ্নিহোত্রীকে গ্রেফতার করে পুলিশ। কানপুরের কল্যাণপুর এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে পায়ে গুলি লাগে দয়াশঙ্করের। তারপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। পরে অবশ্য একটি জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রবিবার জেরায় পুলিশকে দয়াশঙ্কর জানায়, পুলিশের মধ্যে থেকেই কেউ বিকাশকে ফোন করে পুলিশের হানা দেওয়ার খবর দিয়েছিল। তারপরেই ওই তিন কর্মীকে সাসপেন্ড করা হয়।

```