Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Shovan Chatterjee: শোভনকে এনকেডিএ-র চেয়ারম্যান করলেন মমতা, এই প্রতিষ্ঠানের পরিধি ও পরিসর কতটা

রাজ্য রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterjee) প্রত্যাবর্তন শুক্রবার আরও পোক্ত হল। তাঁকে এনকেডিএ-র (NKDA) চেয়ারম্যান পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Shovan Chatterjee: শোভনকে এনকেডিএ-র চেয়ারম্যান করলেন মমতা, এই প্রতিষ্ঠানের পরিধি ও পরিসর কতটা

শোভন চট্টোপাধ্যায়

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 October 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterjee) প্রত্যাবর্তন শুক্রবার আরও পোক্ত হল। তাঁকে এনকেডিএ-র (NKDA) চেয়ারম্যান পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য জমানায় বিধানসভায় আইন পাশ করিয়ে নিউ কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি গড়ে তোলা হয়েছিল।

কৌতূহলের বিষয় হল, শোভনকে যে প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হল তার পরিধি ও পরিসর কতটা? 
তা বুঝে নেওয়ার আগে দেখা যাক, এদিন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর শোভন কী বলেছেন? দ্য ওয়ালকে তিনি বলেন, “আমার চোখের সামনে নিউ টাউন শহর তৈরি হয়েছে। দিদি আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। আমি আন্তরিকভাবে চেষ্টা করব শহরটিকে আরও সুন্দর ও আধুনিক করে তুলতে।”

দ্রুত নগরায়ন ও বাসস্থান–বাণিজ্যিক জায়গার বাড়তি চাহিদা মেটাতে পূর্ব কলকাতার প্রান্তে গড়ে উঠেছিল নিউ টাউন। উদ্দেশ্য ছিল শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার ওপর চাপ কমানো এবং নতুন আবাসন প্রকল্প গড়ে তোলা। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ২০০৭ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় দ্য নিউ কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি আইন ২০০৭ (The New Town Kolkata Development Authority Act, 2007)। ২০০৮ সালে প্রেসিডেন্টের অনুমোদনের পর আইনি ভিত্তি পায় NKDA।

২০০৮ সালের নভেম্বরে NKDA-র কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই সংস্থা নিউ টাউন এলাকার বিভিন্ন নাগরিক পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের দায়িত্বে রয়েছে।

আয়তন ও প্রশাসনিক পরিধি

মোট এলাকা: ২৯.৩৪ বর্গ কিলোমিটার
মৌজা সংখ্যা: ২৪টি
পুলিশ থানা: কলকাতা লেদার কমপ্লেক্স, নিউ টাউন, টেকনোসিটি ও ইকো পার্ক থানার অধীনে হল এই অঞ্চল
জেলা: উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা
প্রশাসনিক গঠন: ১টি মূল কার্যালয় ও ২টি ইউনিট অফিস

নাগরিক পরিষেবা ও পরিকাঠামো

NKDA এখন নিউ টাউনবাসীর কাছে এক পূর্ণাঙ্গ নাগরিক প্রশাসনিক সংস্থা। সংস্থার পরিষেবার মধ্যে রয়েছে:
সম্পত্তি কর ও মিউটেশন
ট্রেড লাইসেন্স
বিল্ডিং প্ল্যান স্যাংশন ও অকুপেন্সি সার্টিফিকেট
জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ
খেলার মাঠ, মেলা গ্রাউন্ড ও কমিউনিটি হল বুকিং
জল, নিকাশি ও রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ
বর্জ্য ব্যবস্থাপনা ও ভেক্টর কন্ট্রোল
স্মার্ট হোম ট্যাগ সিস্টেমে দরজায় দরজায় বর্জ্য সংগ্রহ
স্মার্ট স্ট্রিটলাইট 
সৌর বিদ্যুৎ ব্যবস্থা ও বায়ো-মিথানেশন প্ল্যান্ট
পেট ক্রেশ, বাইসাইকেল শেয়ারিংয়ের মতো আধুনিক নাগরিক সুবিধা

রিয়েল এস্টেট ও বাণিজ্যিক প্রকল্পের পরিসর

২০২৫ সালের জুলাই পর্যন্ত NKDA-এর অধীনে রয়েছে—
আবাসিক কমপ্লেক্স: ৫৩টি
IT/ITES প্রকল্প: ৮০টি
অ্যাসেম্বলি প্রকল্প: ১০টি
ইনস্টিটিউশনাল প্রকল্প: ১৯টি
বিজনেস প্রকল্প: ৩১টি
ফিনটেক হাব: ১২টি
শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্প: ২৫টি
মোট রোড নেটওয়ার্কের দৈর্ঘ্য ২২১.৭৮ কিমি। এর মধ্যে আর্টেরিয়াল ও সাব-আর্টেরিয়াল রোড রয়েছে প্রায় ৫০ কিমি।

কেন গুরুত্বপূর্ণ NKDA

NKDA-কে রাজ্য সরকারের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে ধরা হয় কারণ এটি একটি পরিকল্পিত ও আধুনিক শহরের মডেল। এখানে একই সঙ্গে আবাসিক, বাণিজ্যিক, আইটি, শিক্ষা ও সবুজ পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতের ‘স্মার্ট সিটি’ হিসেবে নিউ টাউনকে গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

এই সংস্থার চেয়ারম্যানের পদে শোভনের নিয়োগ নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয় — রাজনীতিতেও তা বিশেষ বার্তা বহন করছে। তৃণমূলের অনেকেই মনে করছেন, এটি ২০২৬ সালের ভোটের আগেই শোভনকে ফের দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসার ইঙ্গিত।

চুম্বকে, নিউ টাউন এখন রাজ্যের সবচেয়ে দ্রুতবর্ধনশীল ও আধুনিক শহরগুলির মধ্যে একটি। আর সেই শহর গড়ে তোলার নেপথ্য প্রশাসনিক সংস্থা NKDA-র দায়িত্বে শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।


```