Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

তৃণমূলে ফিরছেন শোভন! পাহাড়ে 'দিদি'র সঙ্গে ২ ঘণ্টা কী কথা বললেন কানন

একটা সময় তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন শোভন। কলকাতা পুরসভার মেয়র পদ সামলেছেন এক দশকেরও বেশি সময়। পরে ব্যক্তিগত ও রাজনৈতিক টানাপড়েনে দল ছেড়ে নাম লেখান বিজেপিতে। 

তৃণমূলে ফিরছেন শোভন! পাহাড়ে 'দিদি'র সঙ্গে ২ ঘণ্টা কী কথা বললেন কানন

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্য়ায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 October 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর এবার মুখ্যমন্ত্রী থুড়ি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্তে কথা হল কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee)। 

সূত্রের খবর, গত কয়েকদিন ধরে পাহাড়ে রয়েছেন শোভন-বৈশাখী। এদিকে বিপর্যয় সামলাতে পাহাড়ে রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানও। সেই সূত্রে, অনেকদিন পর দিদির কাছাকাছি এলেন শোভন। জানা যাচ্ছে বুধবার, প্রায় ২ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন তাঁর আদরের কানন। তবে কী কথা হয়েছে, তা কোনওপক্ষই এখনও খোলসা করেননি।

এর আগে গত সেপ্টেম্বরে দুর্গাপুজোর চতুর্থীর দুপুরে আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে পৌঁছে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baisakhi Banerjee) ছিলেন। সেবারে দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। বৈঠক শেষে বেরানোর সময় শোভনের মুখে দেখা গিয়েছিল একরাশ তৃপ্তির ছায়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “আগের অভিষেকের চেয়ে এই অভিষেক অনেক পরিণত। ওর সঙ্গে কথা বলে আমি সমৃদ্ধ হলাম।"

তৃণমূলে কবে ফিরছেন? চতুর্থীর দুপুরে শোভনের আগেই জবাব দিয়েছিলেন তাঁর সঙ্গিনী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দ্য ওয়ালকে বলেছিলেন, "শোভনের দলে ফেরাটা এখন শুধুই সময়ের অপেক্ষা!" সঙ্গে এও বলেছিলেন, "মমতাদির (Mamata Banerjee) সঙ্গে শোভনের ভালবাসার সম্পর্কটা কাছ থেকে বেশ কয়েকবার দেখার সুযোগ হয়েছে, আজ দেখলাম শোভন-অভিষেকের পরস্পরের প্রতি আবেগও।"

শিলিগুড়ির বৈঠক নিয়ে অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি শোভন। এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন বৈশাখীও। বৈঠকের বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াও জানা যায়নি। তবে সূত্রের খবর, শোভনের তৃণমূলে ফেরা এখন শুধুই সময়ের অপেক্ষা।

জানা যাচ্ছে, সেপ্টেম্বরে অভিষেকের সঙ্গে বৈঠকের পরই শোভনের তৃণমূলে ফেরা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে এক্ষেত্রে দলনেত্রীর চূড়ান্ত সম্মতির দরকার ছিল। পাহাড়ে শোভনের সেই অপেক্ষার অবসান ঘটল বলেই মনে করা হচ্ছে।

একটা সময় তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন শোভন। কলকাতা পুরসভার মেয়র পদ সামলেছেন এক দশকেরও বেশি সময়। পরে ব্যক্তিগত ও রাজনৈতিক টানাপড়েনে দল ছেড়ে নাম লেখান বিজেপিতে। সেখানেও স্থায়ী হয়নি তাঁর যাত্রা। ধীরে ধীরে সরেও যান সক্রিয় রাজনীতি থেকে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে শোভন এখনও কোনও প্রতিক্রিয়া না জানালেও অভিষেকের সঙ্গে দেখা করার পর শোভন বলেছিলেন, “আমি আবার কাজ করতে চাই। রাজনীতিতে ফিরতে চাই। এবং সেটা তৃণমূলে থেকেই। কারণ, তৃণমূল আমার কাছে শুধু একটা রাজনৈতিক দল নয়, পরিবারও, রক্তের সম্পর্ক।"

অগত্যা, বুধবার দুপুরের পর থেকে পাহাড়ের বাতাসে গুঞ্জন, শোভনের ‘ঘর ওয়াপসি’ এখন শুধুই সময়ের অপেক্ষা।


```