Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

খোদ কলকাতায় BLO-দের ‘বন্দুক-চাপ’! নাম তোলার জন্য হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে আবেদন

 সংশ্লিষ্ট মহলের মতে, নির্বাচনের কাজের এখনও ঘোষণা হয়নি। এনুমারেশন শুরুর আগেই যদি BLO-দের প্রাণের ভয়, চাপ, বন্দুকের হুমকি পেতে হয়, তাহলে বাস্তবে কাজ শুরুর পর পরিস্থিতি কী হবে। এখন দেখার বিএলওদের আর্জি মেনে নিরাপত্তার বিষয়ে কমিশন কোনও পদক্ষেপ করে কিনা।

খোদ কলকাতায় BLO-দের ‘বন্দুক-চাপ’! নাম তোলার জন্য হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে আবেদন

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 October 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের কাজ এখনও শুরু হয়নি। এনুমারেশন ফর্ম ছাপা পর্যন্ত হয়নি। অথচ তার আগেই শহর জুড়ে হুমকি, চাপ, ভয়-প্রলোভনের অভিযোগে বিপাকে BLO-রা। নাম তোলার কাজ শুরুর আগেই ভোটার তালিকায় (Voter List) নাম তুলতে বাধ্য করার অভিযোগে একাধিক জায়গায় আতঙ্ক ছড়িয়েছে। 

কসবা, খিদিরপুর, গুলশন কলোনির মতো এলাকায় রীতিমতো ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাংশের দাবি, বন্দুক দেখিয়েও চাপ সৃষ্টি করা হচ্ছে BLO-দের ওপর। এমনকী কেউ কেউ ‘সরাসরি প্রাণনাশের হুমকিও’ পেয়েছেন বলে অভিযোগ।

BLO-দের একাংশ ইতিমধ্যেই রাজ্য নির্বাচন দফতরে (Election Commission) আধা সেনার নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন (BLOs seek security at EC)। সূত্রের খবর, তারা নির্বাচন কমিশনের CEO-কে চিঠিও পাঠিয়েছেন এই বিষয়ে। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগে কমিশনের উচ্চপদস্থ কর্তারাও।

BLO-দের বক্তব্য, তাঁদের ওপর চাপ দেওয়া হচ্ছে, যেন আধার কার্ড দেখলেই ভোটার তালিকায় নাম তোলার ফর্ম দিয়ে দেওয়া হয়। অথচ নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, আধার একটি পরিচয়মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। যাঁদের কাগজে সন্দেহ থাকবে, তাঁদের নিজে হাতে সই করে নথি জমা দিতে হবে।

এক BLO সংবাদমাধ্যমকে জানান, "আমাকে বলা হয়েছে, ‘পকেটে বন্দুক রয়েছে, বেশি কথা বলিস না।’ বুঝিয়ে দেওয়া হচ্ছে, না মানলে বিপদ।" আবার কেউ কেউ জানাচ্ছেন, তাঁদের কাছে টাকা, উপহার বা সুযোগের প্রতিশ্রুতিও আসছে। একাধিক জায়গায় ইমেলে হুমকি, বিকৃত ছবি ছড়ানো বা অপমানজনক কথাবার্তার অভিযোগও উঠেছে।

রাজ্যে সম্প্রতি সফরে আসা নির্বাচন কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি দল স্পষ্ট করে দিয়েছে, ভুল বা ভুয়ো নাম থাকলে দায় BLO-দের। তাঁদের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ হবে। তাই দায়িত্বে থাকা BLO-দের একাংশ ভয় পাচ্ছেন, এই চাপের মুখে ভুল সিদ্ধান্তে তাঁদের চাকরিতে প্রভাব পড়তে পারে বা বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে।

এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আমি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা হচ্ছিল। তার ফলেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।”

খোদ কলকাতায় যেভাবে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে, তাতে গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সংশ্লিষ্ট মহলের মতে, নির্বাচনের কাজের এখনও ঘোষণা হয়নি। এনুমারেশন শুরুর আগেই যদি BLO-দের প্রাণের ভয়, চাপ, বন্দুকের হুমকি পেতে হয়, তাহলে বাস্তবে কাজ শুরুর পর পরিস্থিতি কী হবে। এখন দেখার বিএলওদের আর্জি মেনে নিরাপত্তার বিষয়ে কমিশন কোনও পদক্ষেপ করে কিনা।


```