Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

NKDA-র চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়, বহু দিন পর ফের প্রশাসনিক পদে

NKDA-র চেয়ারম্যান হলেন কানন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তারপরই এই সিদ্ধান্ত। 

NKDA-র চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়, বহু দিন পর ফের প্রশাসনিক পদে

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 October 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: এ যেন শুধু ফিরে আসা নয়, আগুন পাখির মতই ফিরে আসা। 

অতীতে তৃণমূল (TMC) একবার ছেড়ে দেওয়ার পর অনেকেই ফিরে এসেছেন। শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ফিরলেন একেবারে প্রশাসনিক পদ নিয়ে। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, রাজ্যের নগরোন্নয়ন দফতরের অধীনে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)-র চেয়ারম্যান পদে নিয়োগ করা হল শোভন চট্টোপাধ্যায়কে।

এই বিজ্ঞপ্তির অর্থই হল শোভনের আনুষ্ঠানিক ঘরওয়াপসি। এর পর দলের ফের যোগ দেওয়ার আনুষ্ঠানিকতাই অপ্রাসঙ্গিক হয়ে গেল। বরং এই ঘোষণার পর তৃণমূলে (TMC) ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে ছাব্বিশের ভোটে কি শোভন প্রার্থী হবেন? কবে থেকে ফের সক্রিয় হবেন রাজনীতিতে! 

তবে সে জল্পনা আপাতত থাক। নতুন দায়িত্বে পেয়ে দ্য ওয়াল-কে এদিন শোভন বলেন, “আমার চোখের সামনে নিউ টাউন শহর গড়ে উঠেছে। দিদি আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন, আমি আন্তরিকভাবে চেষ্টা করব সেটি সঠিকভাবে পালন করতে। কীভাবে নিউ টাউন-রাজারহাটকে আরও সুন্দর ও আধুনিক করা যায়, সেদিকে নজর রাখব। দিদিকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার।”

স্মৃতিচারণ করে প্রাক্তন মহানাগরিক আরও বলেন, “আমাকে একসময়ে মেয়রের পদে বসিয়েছিলেন দিদি। সে সময় সব শক্তি দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এবারও একইভাবে কাজ করব।”

তৃণমূলের এক প্রবীণ নেতা এদিন বলেন, ‘শোভনের ঘরওয়াপসি হল’ এই শব্দবন্ধও ঠিক নয়। কারণ, সেই অর্থে তাঁর ঘরওয়াপসি অনেক আগেই হয়ে গিয়েছে। এই দল মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আবর্তিত। শোভন বিজেপি ছেড়ে বেরিয়ে আসার পর থেকে দিদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। প্রতি বছর ভাইফোঁটায় শোভনকে ফোঁটাও দেন দিদি। অপেক্ষা ছিল, উপযুক্ত সময় ও সঠিক পুনর্বাসনের।

দলের ওই প্রবীণ নেতা আরও বলেন, শোভনের প্রশাসনিক ক্ষমতা অনেকের তুলনায় বেশি ছিল। দিদির সঙ্গে আস্থার সম্পর্কও ছিল বরাবরই মজবুত। সেই কারণে তাঁকে কলকাতার মহানাগরিক করার পাশাপাশি একই সঙ্গে তিনটি দফতরের মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন শোভনবাবু দল ছাড়ার পর অনেকেরই মাঠের আয়তন বড় হয়েছিল। ফলে তাঁরাও চাইছিলেন না শোভন ফিরে আসুক। উল্টে কেউ কেউ এই ধারণা তৈরি করে দিতে চাইছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না শোভনের প্রত্যাবর্তন হোক।

এহেন পরিস্থিতিতে দিদি সময় নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শোভন-বৈশাখীর প্রায় সাড়ে ৩ ঘণ্টা বৈঠক হয়। তার পর দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ে শোভন ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আলোচনা হয়। সেই সাক্ষাতের ৪৮ ঘণ্টার মধ্যেই শুক্রবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অভিষেকের সঙ্গে বৈঠক করে বেরিয়ে বৈশাখী বলেছিলেন, শোভনের তৃণমূলে ফেরা এখন সময়ের অপেক্ষা। আপাতত সেই অপেক্ষার অবসান ঘটেছে। এখন অপেক্ষা ছাব্বিশের।


```