Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়! বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, বিধানসভার অধ্যক্ষ যখন ঘোষণা করেছিলেন যে কোনও বিধায়ক নিরাপত্তারক্ষী নিয়ে সভার ভিতরে প্রবেশ করতে পারবেন না, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেন - সেই প্রশ্নেরই বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়! বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 February 2026 16:57

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভার (Bidhansabha) অন্দরে বিধায়কদের নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ নিয়ে মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এবং বিধানসভার অধ্যক্ষ - উভয়েই সাংবিধানিক পদে আসীন। ফলে মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী-সহ বিধানসভায় প্রবেশ করলেও তা আদালত অবমাননার মধ্যে পড়ে না।

এই মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ ছিল, বিধানসভার অধ্যক্ষ যখন ঘোষণা করেছিলেন যে কোনও বিধায়ক নিরাপত্তারক্ষী নিয়ে সভার ভিতরে প্রবেশ করতে পারবেন না, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেন - সেই প্রশ্নেরই বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

সোমবার বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল জানান, দেশের সাংবিধানিক কাঠামোয় চারটি পদ বিশেষ মর্যাদাপ্রাপ্ত - মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার, বিচারপতি এবং অ্যাডভোকেট জেনারেল। তাঁর যুক্তি, এই সাংবিধানিক পদগুলির সঙ্গে যুক্ত নিরাপত্তা ব্যবস্থা সাধারণ বিধায়কদের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশের আওতায় পড়ে না। এজি স্পষ্ট করে বলেন, এর বাইরে কেউ, বিরোধী দলনেতাও নন - নিজেকে সাংবিধানিক পদের সমতুল্য দাবি করতে পারেন না।

অন্যদিকে, শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা জানান, আদালত এই মামলার গভীরে প্রবেশ করতে আগ্রহী নয়। তবে তিনি পর্যবেক্ষণে উল্লেখ করেন, বিধানসভার ভিতরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়। বিশেষ করে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের প্রশ্নে স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন বলে মত আদালতের।

একই সঙ্গে বিচারপতি জানান, বিধানসভার অধ্যক্ষ যে নিরাপত্তারক্ষী সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন, তা সব বিধায়কের জন্যই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। এর আগে আদালতের তরফে বিধানসভা সচিবকে এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছিল বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

বিরোধী দলনেতার অভিযোগ, সেই নির্দেশের পরও মুখ্যমন্ত্রী বিধানসভার অন্দরে নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেছেন, যা আদালত অবমাননার শামিল। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই অভিযোগ মানা হয়নি।

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা ঘোষণা করেন মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ এপ্রিল।


```