Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওহ মাই গুডনেস! হাইওয়েতে চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ল বিমান, বরাতজোরে বাঁচলেন চালক, দেখুন ভিডিও

প্রাথমিক তথ্য অনুযায়ী, মাঝ আকাশেই হঠাৎ বিমানটির ইঞ্জিন শক্তি হারায়। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে না পেরে বিমান সোজা গিয়ে পড়ে একটি চলন্ত গাড়ির উপর। 

ওহ মাই গুডনেস! হাইওয়েতে চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ল বিমান, বরাতজোরে বাঁচলেন চালক, দেখুন ভিডিও

ফ্লোরিডায় দুর্ঘটনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 December 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত গাড়ির উপর আকাশ থেকে সোজা নেমে এল একটি ছোট বিমান। ফ্লোরিডার এক ব্যস্ত হাইওয়েতে মুহূর্তের মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Florida highway accident)। ড্যাশক্যামে (dashcam video viral) ধরা সেই দৃশ্য এখন ভাইরাল, আর আতঙ্কে ভরা সেই কয়েক সেকেন্ডের ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মাঝ আকাশেই হঠাৎ বিমানটির ইঞ্জিন শক্তি হারায়। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে না পেরে বিমান সোজা গিয়ে পড়ে একটি চলন্ত গাড়ির উপর। ধাক্কা এতটাই ভয়ংকর ছিল যে আশপাশের গাড়ি চালকেরাও আতঙ্কে চিৎকার করে ওঠেন। ফুটেজে দেখা যায়, এক মহিলা যাত্রী ভয়ে বলে উঠছেন, “ওহ মাই গুডনেস!”

গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সি এক মহিলা। তিনি হাইওয়ে ধরে স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ওপর থেকে বিমান এসে ধাক্কা মারে। হঠাৎ এই ঘটনায় তিনি পুরোপুরি হতভম্ব হয়ে পড়েন। কখনও কল্পনা করতে পারেননি যে এমন কোনও ঘটনা তাঁর সঙ্গে ঘটতে পারে। তবে আশ্চর্যের বিষয়, এত বড় দুর্ঘটনা থেকেও তিনি প্রাণে বেঁচে যান। গুরুতর চোটও পাননি (Driver survives plane crash)। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর প্রৌঢ়াকে ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর বিমানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে হাইওয়ে জুড়ে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষতিগ্রস্ত অংশগুলি সরিয়ে নিয়ে যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। পাইলট ও সহযাত্রীর অবস্থা নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিমানটির ইঞ্জিন কেন হঠাৎ বিকল হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ছোট বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে পাইলটরা সাধারণত ফাঁকা জায়গা বেছে জরুরি অবতরণ করেন। কিন্তু ব্যস্ত হাইওয়েতে নামতে গেলে বিপদের আশঙ্কা অনেক বেশি থাকে এবং যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিস্মিত হয়ে বলেছেন, ভাগ্য ভালো, বড় কোনও বিপদ হয়নি। সব মিলিয়ে, ফ্লোরিডার ওই হাইওয়ের ঘটনা দেখিয়ে দিল যে প্রযুক্তি যতই উন্নত হোক, মুহূর্তের ভুল বা দুর্ভাগ্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ প্রাণ হারাননি, এটাই সবচেয়ে বড় স্বস্তি।


```