Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সিতাইয়ে শ্যুট আউট! রাতে খাবার সময় যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে পালাল দুষ্কৃতী

হঠাৎ এই ঘটনায় রীতিমতো হতভম্ব এলাকাবাসী। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পেছনে থাকা কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 সিতাইয়ে শ্যুট আউট! রাতে খাবার সময় যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে পালাল দুষ্কৃতী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 July 2025 11:15

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারের শ্যুট আউট। রাতে নিজের বাড়িতে বসে খাবার খাওয়ার সময় গুলিবিদ্ধ হন যুবক। বর্তমানে চিকিৎসাধীন দিনহাটা মহকুমা হাসপাতালে।

সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাপুকুরি গ্রামে রাতে নিজের বাড়িতে খাবার খাচ্ছিলেন রফিক মিঞা। আচমকা গেটের সামনে লুকিয়ে থাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালিয়ে পালিয়ে যান। গুলি গিয়ে লাগে রফিকের পায়ে। গুলির আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে রফিককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও সিতাই থানার আইসি দীপাঞ্জন দাস। গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। কে বা কারা এই হামলার নেপথ্যে, তা জানতে তদন্ত শুরু করেছেন তাঁরা।

রফিকের পরিবারের দাবি, প্রতিবেশী এক পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই শত্রুতার জেরে এই হামলা হতে পারে। যদিও ঘটনার দিন কোনও ঝগড়া হয়নি বলে জানিয়েছেন তাঁরা।

হঠাৎ এই ঘটনায় রীতিমতো হতভম্ব এলাকাবাসী। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পেছনে থাকা কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


```