Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ফের মালদহে অশান্তি, রাত-দুপুরে কালিয়াচকে শুটআউট, হাসপাতালে আশঙ্কাজনক যুবক

রাতের অন্ধকারে মালদহে ফের শুটআউট (Malda Shootout)। কালিয়াচকের (Kaliachack) লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোজমপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ফের মালদহে অশান্তি, রাত-দুপুরে কালিয়াচকে শুটআউট, হাসপাতালে আশঙ্কাজনক যুবক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 May 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে মালদহে ফের শুটআউট (Malda Shootout)। কালিয়াচকের (Kaliachack) লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোজমপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম করিম খান (Karim Khan)। রোববার রাত দশটা নাগাদ বাড়ির কাছের লিচু বাগানে কাজ করছিলেন তিনি। এমন সময় আচমকাই কেউ বা কারা এসে তাঁকে গুলি করে চম্পট দেয়।

অনেকক্ষণ ধরে করিম বাড়িতে না আসায় খোঁজ-খবর শুরু করেন পরিবারের সদস্যরা। পরে জানা যায় দুষ্কৃতীরা গুলি করেছে তাঁকে। এরপরই তড়িঘড়ি পরিবারের লোকজন লিচু বাগানে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন করিম।

এরপর  দ্রুত তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা গুলি করল, তা এখনও জানা যায়নি। পরিবারের লোকজনরাও অন্ধকারে। তাঁরা জানিয়েছেন কারও সঙ্গে করিমের শত্রুতা ছিল না। দুষ্কৃতীদের খুঁজে বের করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকাবাসীদের বক্তব্য, সম্প্রতি কালিয়াচকে নতুন করে আবার উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। কয়েকদিন আগেই রাতে এক তৃণমূল নেতাকে তাড়া দিয়ে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মনে করা হচ্ছে করিমের উপর হামলাও সেরকমই ঘটনা।


```