Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বাপের বেটা হলে ক্যানিং পূর্বে জিতে দেখাক!’ হুমায়ুনের নতুন দল ঘোষণার পর পাল্টা চ্যালেঞ্জ শওকতের

 "হুমায়ুন কবীরের যদি প্রস্তাবক পেতে অসুবিধা হয়, থাকার জায়গা বা খাওয়া-দাওয়ার সমস্যা হয়, তার সব ব্যবস্থাই আমরা করে দেব। আমরা দেখতে চাই, ওর আসল জনপ্রিয়তা কতটা। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই বুঝব, ও সত্যিই বাপের বেটা।"

‘বাপের বেটা হলে ক্যানিং পূর্বে জিতে দেখাক!’ হুমায়ুনের নতুন দল ঘোষণার পর পাল্টা চ্যালেঞ্জ শওকতের

শওকত মোল্লা ও হুমায়ুন কবীর।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 December 2025 19:17

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের মাটি থেকে সোমবার নতুন দল ঘোষণা করে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে যেই সরকারই গড়ুক না কেন, তাঁর দলকে ছাড়া সরকার গঠন সম্ভব নয়, এমন হুঙ্কারও দিয়েছেন বারে বারে। কিন্তু সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এ বার তাঁকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shawkat Mollah challenges Humayun Kabir)।

মঙ্গলবার শওকত স্পষ্ট ভাষায় বলেন, বাকি রাজ্যের কথা ছেড়ে দিলাম, হুমায়ুন যদি সত্যিই ‘বাপের বেটা’ হয়, তা হলে আগামী নির্বাচনে ক্যানিং পূর্বে আমার বিরুদ্ধে লড়ে জিতে দেখাক। ও সারা রাজ্যে তৃণমূলকে চ্যালেঞ্জ করছে। আমি বলছি, ক্ষমতা থাকলে সকল বিরোধী শক্তির সমর্থন নিয়ে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াক।

এখানেই থামেননি শওকত। ব্যঙ্গের সুরে তিনি আরও বলেন, "হুমায়ুন কবীরের যদি প্রস্তাবক পেতে অসুবিধা হয়, থাকার জায়গা বা খাওয়া-দাওয়ার সমস্যা হয়, তার সব ব্যবস্থাই আমরা করে দেব। আমরা দেখতে চাই, ওর আসল জনপ্রিয়তা কতটা। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই বুঝব, ও সত্যিই বাপের বেটা।"

উল্লেখ্য, সোমবার মুর্শিদাবাদে দল ঘোষণার মঞ্চ থেকেই হলুদ-সবুজ-সাদা রঙের নতুন দলীয় পতাকা উন্মোচন করেন হুমায়ুন। প্রকাশ করেন ইস্তেহারও। চমক দিয়ে কিছু আসনে নিজের সদ্য গঠিত দলের প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি। পাশাপাশি জানান, দলনেতা হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে ভরতপুর ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই লড়বেন।

হুমায়ুন আগেই দাবি করেছিলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে মোট ১৩৫টি আসনে প্রার্থী দেবেন তিনি। তাঁর দাবি, অন্তত ৯০টি আসনে জিতে রাজ্যের শাসনক্ষমতায় ‘কিংমেকার’ হয়ে উঠবে তাঁর দল। সেই আবহেই হুমায়ুনের জনপ্রিয়তা যাচাই করতে ক্যানিং পূর্বে লড়াইয়ের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শওকত মোল্লা।

এখন রাজ্য রাজনীতির কৌতূহল, হুমায়ুন কবীর কি শওকত মোল্লার এই সরাসরি চ্যালেঞ্জ গ্রহণ করবেন? 


```