Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাঙড়ে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজি, ISF-এর বিরুদ্ধে থানায় অভিযোগ বিধায়কের

আইএসএফের (ISF) বিরুদ্ধে অভিযোগ এনেছেন শওকত মোল্লা। তাঁর দাবি, দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় পোলারহাট থানায় (Polerhat PS) অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে তাঁর উপর এই হামলা চালানো হয়।

ভাঙড়ে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজি, ISF-এর বিরুদ্ধে থানায় অভিযোগ বিধায়কের

শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 February 2026 13:16

দ্য ওয়াল ব্যুরো: ফের অশান্তি ভাঙড়ে (Bhangar)! এবার দুষ্কৃতীদের নিশানায় খোদ বিধায়ক শওকত মোল্লা (TMC MLA Saokat Molla)। শনিবার রাতে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি ছোঁড়ার অভিযোগ।  ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং বোমার সুঁতুলি উদ্ধার করেছে।

আইএসএফের (ISF) বিরুদ্ধে অভিযোগ এনেছেন শওকত মোল্লা। তাঁর দাবি, দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় পোলারহাট থানায় (Polerhat PS) অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে তাঁর উপর এই হামলা চালানো হয়।

ক্যানিং পূর্বের বিধায়ক বলেন, “পোলেরহাটের দক্ষিণ গাজিপুরে আমাদের দলের নেতারা মিটিং করছিলেন। বৈঠকের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাঁদের মারধর করা হয়। খইরুল নিজে আহত, আরও চার জন আহত। এক জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। ফেরার পথে আমার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়।"

এই ঘটনায় শওকত মোল্লার (Saokat Molla) আহত হননি। তবে তাঁর পিছনের গাড়িতে বোমা লেগেছে এবং গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ।

"ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawshad Siddiqui) উস্কানিতেই এই কাজ হয়েছে!" এমনটাই দাবি তৃণমূলের বিধায়কের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত আইএসএফের তরফে কোনও প্রতিক্রিইয়া মেলেনি। 


```