Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

কৃষকদের সমস্যা নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে পওয়ার, জল্পনা

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে কীভাবে শিবসেনার সঙ্গে সরকার গড়া যায়, তা নিয়ে বুধবার সন্ধ্যায় বৈঠকে বসছে এনসিপি ও কংগ্রেস। একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহারাষ্ট্রে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় বসবেন এনসিপি-র সর্বোচ্চ নেতা শরদ পওয়

কৃষকদের সমস্যা নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে পওয়ার, জল্পনা

শেষ আপডেট: 20 November 2019 06:13

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে কীভাবে শিবসেনার সঙ্গে সরকার গড়া যায়, তা নিয়ে বুধবার সন্ধ্যায় বৈঠকে বসছে এনসিপি ও কংগ্রেস। একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহারাষ্ট্রে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় বসবেন এনসিপি-র সর্বোচ্চ নেতা শরদ পওয়ার। একদিকে এনসিপি চেষ্টা করছে মহারাষ্ট্রে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে, অন্যদিকে সেই দলেরই সর্বোচ্চ নেতা আলোচনায় বসছেন বিজেপির শীর্ষ নেতার সঙ্গে। বিষয়টি নিয়ে জল্পনা ছড়িয়েছে নানা মহলে। সোমবারই রাজ্যসভার ২৫০ বারের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদী এনসিপির প্রশংসা করেছিলেন। তিনি বলেন, “আজ আমি দু’টি দলের প্রশংসা করতে চাই। এনসিপি ও বিজেডি। তারা সংসদের সব রীতিনীতি মেনে চলেছে। তারা কখনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে যায়নি। তা সত্ত্বেও নিজেদের বক্তব্য তুলে ধরেছে বলিষ্ঠভাবে। প্রত্যেক দলের, এমনকি আমার দলেরও তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত।” মোদী সোমবার পওয়ারের দলের প্রশংসা করায় অনেকের ধারণা হয়, বিজেপির সঙ্গে এনসিপি-র কোনও বোঝাপড়া হয়ে থাকতে পারে। কিন্তু শরদ পওয়ার এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। সোমবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পরে তিনি বলেন, “বিজেপিকে সমর্থনের প্রশ্নই নেই। আমাদের জোট শরিক কংগ্রেসের সঙ্গে মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি।” শিবসেনার এমপি সঞ্জয় রাউত জানান, তিনি নিজেই মহারাষ্ট্রের প্রবীণ নেতা পওয়ারকে বলেছেন, কৃষকদের সমস্যা নিয়ে আপনি মোদীর সঙ্গে কথা বলুন। কারণ পওয়ারই রাজ্যের সবচেয়ে শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব। শিবসেনা সূত্রে খবর, কংগ্রেস ও এনসিপির সঙ্গে যৌথভাবে সরকার গঠনের প্রক্রিয়া চলছে। সঞ্জয় রাউতের কথায়, “আশা করা হচ্ছে, ডিসেম্বরের শুরুতেই সরকার তৈরি হয়ে যাবে।”

```