Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

SIR: ‘সবই করেন, কিছুই করেন না! ভ্যাকসিনে কটাক্ষ, কিন্তু প্রথমে নিলেন’! মমতাকে কটাক্ষ শমীকের

তৃণমূলের তরফে পাল্টা কটাক্ষ, 'বাংলায় নাকি লক্ষ লক্ষ রোহিঙ্গা! এবার বিজেপি কী বলবে?'

SIR: ‘সবই করেন, কিছুই করেন না! ভ্যাকসিনে কটাক্ষ, কিন্তু প্রথমে নিলেন’! মমতাকে কটাক্ষ শমীকের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 December 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: এনুমারেশন ফর্ম জমা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) মন্তব্যকে নস্যাৎ করল বাংলা বিজেপি।

বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে মমতা দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যেও তিনি ফর্ম জমা দেননি। কমিশন অবশ্য জানায়— বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রথম পর্বে ফর্ম জমা বাধ্যতামূলক নয়। দ্বিতীয় পর্বে নথি দিলেই হয়।

কিন্তু শুক্রবার ফের বিতর্কের কেন্দ্রে মুখ্যমন্ত্রীকে টেনে আনলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁর অভিযোগ, “এসআইআর (SIR) নিয়ে শুরু থেকেই মুখ্যমন্ত্রী বিরোধিতা করছেন, অথচ নিজেও ফর্ম ফিলআপ করেছেন।”

শ্লেষের সুরে শমীক এও বলেন, “উনি সবই করেন, আবার কিছুই করেন না! কোভিডে ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন, কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছিলেন— সবাই জানে।”

এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকেই বিজেপি দাবি করছিল— সওয়া কোটি থেকে দেড় কোটি নাম বাদ যেতে পারে। কিন্তু কমিশনের এদিনের প্রকাশিত তালিকায় দেখা গেল, অন-কালেক্টেবল ফর্ম ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১টি। অর্থাৎ বাদ পড়তে চলেছে এই বিপুল সংখ্যক নাম— যা বিজেপির দাবির অর্ধেকেরও কম।

এ নিয়ে শমীক বলেন, “আমরা চাই, ভারতের মানুষ ভারতেই ভোট দিক। কতজন কমল বা বাড়ল, সেটা মুখ্য নয়। সামনে এখনও এক মাস— দেখা যাক।”

তৃণমূলের তরফে পাল্টা কটাক্ষ, 'বাংলায় নাকি লক্ষ লক্ষ রোহিঙ্গা! এবার বিজেপি কী বলবে?'

এ প্রসঙ্গে আবার বড় তথ্য তুলে ধরেছেন শমীক। তাঁর কথায়, “রাজারহাট, সেক্টর ফাইভ, দমদমে রাতারাতি বহু মানুষ উধাও। তারা শান্তিতে আছে, কোথাও সেফহোমে রাখা হয়েছে।” ইঙ্গিত শাসকদল তৃণমূলের দিকে। 

সঙ্গে যোগ করলেন, বাংলায় সক্রিয় মৌলবাদী সংগঠন, আন্তর্জাতিক চক্রান্ত এবং রাজ্য সরকারের 'কম্প্রোমাইজ'।

বাংলাদেশ সীমান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেন, “বড় অংশে কাঁটাতারের বেড়া নেই। শুধু বেড়া দিয়ে হবে না, কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগ আর মানুষের সচেতনতা জরুরি।”

অনুপ্রবেশ প্রশ্নে তৃণমূলকে আক্রমণ করে শমীক আরও বলেন, “সোনালি খাতুনকে নিয়ে রাস্তায় নেমেছে। কিন্তু লক্ষ লক্ষ রূপালী খাতুনের হদিস নেই।”

বৃহস্পতিবার কৃষ্ণনগরে মমতা বলেন, “কারও নাম কাটলে মেয়েরা সামনে লড়বে, ছেলেরা পিছনে থাকবে। দেখি নারীর শক্তি বড় না বিজেপির!”

এর পরই ফলতায় বিক্ষোভের মুখে পড়েন কমিশনের রোল অবজার্ভার মুরুগান। শমীকের মন্তব্য, “মুখ্যমন্ত্রী নিজেকে স্বাধীনতা সংগ্রামী ভাবছেন। সাংবিধানিক কর্তব্যে বাধা দিলে সংবিধান যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁরা ব্যবস্থা নেবেন।”


```