Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শাহজাহানের মুখে কুলুপ! জামিনের আবেদনও জানালেন না, জেল হেফাজতের নির্দেশ

এর আগে দু'বার নিজেকে নির্দোষ দাবি করে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছিলেন সন্দেশখালির শেখ শাহজাহান। বলেছিলেন, "সবাই মিথ্যে কথা বলছে, আল্লাহ বিচার করবেন।"

শাহজাহানের মুখে কুলুপ! জামিনের আবেদনও জানালেন না, জেল হেফাজতের নির্দেশ

শেষ আপডেট: 15 April 2024 15:37

দ্য ওয়াল ব্যুরো: এর আগে দু'বার নিজেকে নির্দোষ দাবি করে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছিলেন সন্দেশখালির শেখ শাহজাহান। বলেছিলেন, "সবাই মিথ্যে কথা বলছে, আল্লাহ বিচার করবেন।"

আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর বলেছিলেন, "ভাল হয়েছে।" সোমবার অবশ্য শাহজডাহানের মুখে কুলুপ।

জেল হেফাজতের মেয়াদ শেষে সোমবার কলকাতার নগর দায়রা আদালতে শেখ শাহাজানকে পেশ করে ইডি। তবে এদিন আদালতে জামিনের আবেদন জানাননি সন্দেশখালির একদা 'ডন'।

আদালত সূত্রের খবর, বিচারকের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার বেশিরভাগ সময়ই মাথা নীচু করে থাকতে দেখা গিয়েছে তাকে।

এমনকী এদিন প্রিজন ভ্যান থেকে নামার সময় কিংবা বিকেলে আদালত থেকে বেরোনোর সময়ও সংবাদমাধ্যমের হাজারও প্রশ্নের জবাবে কোনও 'রা" কারেননি।

আদালত সূত্রে জানানো হয়েছে, ইডির তরফেও এদিন নতুন করে হেফাজতের আবেদন জানানো হয়নি। শাহজাহানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

৫৬ দিন নিখোঁজ থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি মিনাখাঁ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন আদালতের পথে  রীতিমত রাজকীয় ভঙ্গিতে হেঁটে গিয়েছিলেন তিনি। ধপধপে সাদা কুর্তা-পাজামা আর জ্যাকেটে সুসজ্জিত শাহজাহানকে দেখে একবারের জন্যেও মনে হয়নি পুলিশ হেফাজতে থাকা কোনও বন্দি। বরং তর্জনী উঁচিয়ে সেদিন কিছু বার্তা দিতে চেয়েছিলেন। 


```