
শেষ আপডেট: 14 June 2018 05:57
অভিযুক্ত আশিস সাউ [/caption]
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বছর ২৫-এর আশিস সাউ বাঘাযতীনের আজাদগড়ের বাসিন্দা। এলাকাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে দুই বন্ধুর সঙ্গে কোচিং সেন্টার খুলেছিলেন তিনি। পূর্ব পরিচিত পাড়ার দাদা হওয়ায় সেখানেই ভর্তি হয়েছিল ওই নাবালিকা। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যাতেও আশিসের কাছে পড়তে গিয়েছিল ওই নাবালিকা। কোচিংয়ে সেসময় আর কেউ ছিল না বলে দাবি ছাত্রীর পরিবারের। অভিযোগ, নাবালিকাকে একা পেয়েই তার যৌন নিগ্রহ করে আশিস।
সোমবার রাতে কোচিং থেকে বাড়ি ফিরে পরিবারের লোককে কিছুই জানায়নি নাবালিকা। কিন্তু মেয়ের আচরণ অস্বাভাবিক দেখে সন্দেহ হয় ছাত্রীর বাবা-মায়ের। পরে বুধবার পরিবারকে সব কথা জানিয়ে দেয় সে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীর পরিবার। কোচিং সেন্টারে গিয়ে ভাঙচুর করেন ছাত্রীর আত্মীয়রা। বেধড়ক মারধর করা হয় অভিযুক্ত শিক্ষককেও।
খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ আশিসকে মারমুখী জনতার হাত থেকে রেহাই করে থানায় নিয়ে আসে। যাদবপুর থানায় আশিসের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।