Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পরিকাঠামো ও লোকবল ঘাটতি! রাজ্যের ৩০-টিরও বেশি মেডিক্যাল কলেজকে শোকজ কেন্দ্রের

কেন্দ্রের এই রিপোর্টে স্পষ্ট, বাংলার স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রে মানবসম্পদ ও পরিকাঠামো ঘাটতির জেরে বড় ধাক্কা খাচ্ছে উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ।

পরিকাঠামো ও লোকবল ঘাটতি! রাজ্যের ৩০-টিরও বেশি মেডিক্যাল কলেজকে শোকজ কেন্দ্রের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 August 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: পরিকাঠামো ও পর্যাপ্ত কর্মী না থাকায় রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজকে (Medical Colleges) শোকজ নোটিস (Show Cause Notice) পাঠাল কেন্দ্র। আগের শিক্ষাবর্ষ ২০২৪-২৫ সালে এই কারণে ৩৪টি কলেজকে পাঠানো হয়েছিল নোটিস। এবার চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৩৭টি মেডিক্যাল কলেজকে শোকজ করা হয়েছে।

এসব ঘাটতির জেরে গত দু’বছরে রাজ্যে (West Bengal) মোট ২৬টি পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) ডাক্তারি আসন কমে গেছে। সংসদে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) প্রশ্নের লিখিত উত্তরে তিনি এমন তথ্য দিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) পরিদর্শনে উঠে এসেছে রাজ্যের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষক, পরিকাঠামো ও পরিষেবা ঘাটতি রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সেই কারণেই কয়েকটি কলেজকে আর্থিক জরিমানাও করা হয়েছিল। চলতি শিক্ষাবর্ষে শোকজের পর রাজ্যের তরফে ব্যাখ্যা পাঠানো হয়। সেই উত্তর খতিয়ে দেখে এমবিবিএস কোর্স চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, ঠিক কোন কোন কলেজে কী কী বিষয়ে পিজি আসন কমেছে, তার তালিকাও জমা পড়েছে এনএমসি-র কাছে। তার মধ্যে রয়েছে:

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে অ্যানাস্থেশিয়ায় ২টি, জেনারেল মেডিসিনে ১টি, সার্জারিতে ৩টি ও শিশুরোগে ১টি আসন কমেছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে অ্যানাস্থেশিয়ায় ১টি ও মেডিসিনে ৪টি। বর্ধমান মেডিক্যাল কলেজে চর্মরোগে ১টি ও সার্জারিতে ২টি আসন কমেছে। পিজি হাসপাতালে জেনারেল মেডিসিনে ১টি ও সার্জারিতে ২টি। এনআরএস-এ মেডিসিনে ২টি আসন কমেছে। আরজি কর মেডিক্যাল কলেজে স্ত্রীরোগ ও প্রসূতিতত্ত্বে ৩টি এবং রেসপিরেটরি মেডিসিনে ২টি। কলকাতা মেডিক্যাল কলেজে রেসপিরেটরি মেডিসিনে ১টি আসন কমেছে।

কেন্দ্রের এই রিপোর্টে স্পষ্ট, বাংলার স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রে মানবসম্পদ ও পরিকাঠামো ঘাটতির জেরে বড় ধাক্কা খাচ্ছে উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ। ইতিমধ্যেই এনএমসি নিয়মিত নজরদারির মাধ্যমে বিভিন্ন কলেজের কার্যকারিতা মূল্যায়ন করছে। কেন্দ্রের দাবি, শোকজ বা জরিমানা যে কেবলমাত্র শাস্তিমূলক নয়, তা সংশ্লিষ্ট কলেজগুলিকে আরও দায়িত্ববান করে তোলার একটি প্রয়াসও বটে।


```