Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তুষারঝড়ে গুঁড়িয়ে গেল বেসক্যাম্প, নেপালের গুর্জা অভিযানে মৃত সাত আরোহী

দ্য ওয়াল ব্যুরো: নেপালের গুর্জা শৃঙ্গ অভিযানে গিয়ে তুষারঝড়ের কবলে পড়ে মৃত সাত পর্বতারোহী। তাঁদের মধ্যে বেশির ভাগই দক্ষিণ কোরিয়ার অভিযাত্রী কয়েক জন নেপালি শেরপা। সূত্রের খবর, দলের দু'জন সদস্য এখনও নিখোঁজ। নেপালের পর্বতারোহণ আয়োজক সংস্থার তর

তুষারঝড়ে গুঁড়িয়ে গেল বেসক্যাম্প, নেপালের গুর্জা অভিযানে মৃত সাত আরোহী

শেষ আপডেট: 13 October 2018 18:34

দ্য ওয়াল ব্যুরো: নেপালের গুর্জা শৃঙ্গ অভিযানে গিয়ে তুষারঝড়ের কবলে পড়ে মৃত সাত পর্বতারোহী। তাঁদের মধ্যে বেশির ভাগই দক্ষিণ কোরিয়ার অভিযাত্রী কয়েক জন নেপালি শেরপা। সূত্রের খবর, দলের দু'জন সদস্য এখনও নিখোঁজ।

নেপালের পর্বতারোহণ আয়োজক সংস্থার তরফে জানানো হয়, শুক্রবার দুর্ঘটনার খবর পাওয়ার পরে শনিবার ভোরেই উদ্ধারকারী দলের হেলিকপ্টার উড়ে যায় ঘটনাস্থলে। ৭,১৯৩ মিটার উঁচু ওই শৃঙ্গের বেসক্যাম্পে পর্বতারোহীদের দেহগুলি পড়ে থাকতে দেখা গেছে বলে খবর আসে। কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ হওয়ায় দেহগুলি উদ্ধার করা সম্ভব হয়নি এ দিন। রবিবার ফের উড়বে কপ্টার। [caption id="attachment_42780" align="alignleft" width="200"] চ্যাং হো[/caption] উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, তুমুল তুষার ঝড়ে গোটা বেসক্যাম্প প্রায় গুঁড়িয়ে দিয়েছে। শিবিরের আশপাশেই মৃতদেহগুলি যত্রতত্র ছড়িয়ে পড়ে রয়েছে। এই দুর্ঘটনাতেই দক্ষিণ কোরিয়ার পর্বতারোহী কিম চ্যাং হো মারা গিয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ২০১৩ সালে অক্সিজেন ছাড়াই বিশ্বের উচ্চতম ১৪টি শৃঙ্গ সব চেয়ে দ্রুত জয়ের রেকর্ড গড়েছিলেন চ্যাং হো। পর্বতারোহণ আয়োজক সংস্থার তরফে ওয়াংচু শেরপা জানান, গত প্রায় ২৪ ঘণ্টা ধরে দক্ষিণ কোরিয় অভিযাত্রীদের ওই দলটির সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তার পরেই শুক্রবার সকাল থেকে শুরু হয় তল্লাশি। খোঁজ মেলে দেহগুলির।

```