Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্বাধীনতা দিবসের বিজ্ঞাপনে মোদীর সঙ্গে উন্নাওয়ে ধর্ষণে অভিযুক্ত বিধায়কের ছবি

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই বিজেপি থেকে বহিষ্কৃত হয়েছেন উন্নাওয়ে ধর্ষণে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেনগার। কিন্তু বিজেপির স্বাধীনতা দিবসের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁরও ছবি দেখা গেল। স্থানীয় এক দৈনিক সংবাদপত্রে ওই বিজ্ঞা

স্বাধীনতা দিবসের বিজ্ঞাপনে মোদীর সঙ্গে উন্নাওয়ে ধর্ষণে অভিযুক্ত বিধায়কের ছবি

শেষ আপডেট: 17 August 2019 07:22

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই বিজেপি থেকে বহিষ্কৃত হয়েছেন উন্নাওয়ে ধর্ষণে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেনগার। কিন্তু বিজেপির স্বাধীনতা দিবসের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁরও ছবি দেখা গেল। স্থানীয় এক দৈনিক সংবাদপত্রে ওই বিজ্ঞাপন দেখা গিয়েছে। বিজ্ঞাপন দিয়েছেন উনগু নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুজ কুমার দীক্ষিত। কুলদীপের স্ত্রী সঙ্গীতা সিং সেনগারের ছবিও আছে বিজ্ঞাপনে। বিজ্ঞাপনে অপর যাঁদের ছবি আছে, তাঁরা হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্রদেব সিং এবং উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত। অনুজ কুমার দীক্ষিতকে ওই বিজ্ঞাপন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কুলদীপ ওই এলাকার বিধায়ক। তাই বিজ্ঞাপনে তাঁর ছবি দেওয়া হয়েছে। কুলদীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৭ সালে এক নাবালিকাকে ধর্ষণ করেছিলেন। সেকথা যাতে গোপন থাকে, সেজন্য ২০১৮ সালে নাবালিকার বাবাকে খুন করেছিলেন। ধর্ষিতা অগস্টেই গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এরপরে ১ অগস্টে বিজেপি কুলদীপকে বহিষ্কার করে। অনুজ কুমার দীক্ষিত নামে যে বিজেপি নেতা কুলদীপের ছবি সহ বিজ্ঞাপন দিয়েছেন, তাঁকে অভিযুক্ত বিধায়কই বিজেপিতে এনেছিলেন। বিজেপির মুখপাত্র সলভমানি ত্রিপাঠী অবশ্য বলেছেন, কেউ হয়তো ব্যক্তিগতভাবে সেনগারকে পছন্দ করেন। তাই তাঁর ছবি ছেপেছেন। কিন্তু সরকারের এ ব্যাপারে যা করার ছিল করেছে। সেনগারের প্রতি আমাদের কোনও সহানুভূতি নেই।

```