Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মহিলা দেখলেই ছুটে গিয়ে বুকে ছুরির আঘাত! বারাসতে আতঙ্ক

সিরিয়াল কিলারের কায়দায় মহিলা দেখলেই ছুটে গিয়ে বুকে ছুরির আঘাত করছে আততায়ী!

 মহিলা দেখলেই ছুটে গিয়ে বুকে ছুরির আঘাত! বারাসতে আতঙ্ক

শেষ আপডেট: 11 April 2024 23:24

দ্য ওয়াল ব্যুরো: সিরিয়াল কিলারের কায়দায় মহিলা দেখলেই ছুটে গিয়ে বুকে ছুরির আঘাত করছে আততায়ী!

গত তিন দিনে বারাসতে এভাবেই আক্রান্ত হয়েছেন তিন জন মহিলা। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনাকে ঘিরে উদ্বিগ্ন জেলা পুলিশের শীর্ষ কর্তারাও।

ইতিমধ্যে সন্দেহভাজন এক অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। আগের দুটি ঘটনার সঙ্গে সেই জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার। বারাসত নবীন সেন পল্লীতে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। পরে পুলিশকে ওই মহিলা জানান, ছেলেকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন সন্ধেয়। তখনই নবীন সেন পল্লীতে এক যুবক ছুটে এসে ছুরিতে করে তাঁর বুকে আঘাত করে। কালো কাপড়ে ঢাকা ছিল অভিযুক্তের মুখ।

পরবর্তী ঘটনাটি ঘটে বুধবার সন্ধেয়। বারাসাত ইউনাইটেড ক্লাব থেকে ঢিলছোড়া দূরত্বে আক্রান্ত হন আর এক মহিলা। তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এক্ষেত্রেও সেই ছুটে এসে বুকে ছুরির আঘাত!

সিরিয়াল কিলারের কায়দায় তৃতীয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ। শ্লীলতাহানি করার ভঙ্গিতে এক মহিলার ওপর চড়াও হয়েছিল আততায়ী। এক্ষেত্রেও সেই বুকে ছুরির আঘাত! তবে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তবে গোটা ঘটনাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।


```