পুলিশ সূত্রে খবর, রোগী দেখাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পুলিশের পরিচয় দিয়ে ওই হোমগার্ড মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয়। তাঁকে মারধরও করা হয়। এমনকি বাধা দিতে গেলে দেওয়া হয় ধর্ষণের হুমকি।

গ্রাফিক- দ্য ওয়াল
শেষ আপডেট: 22 October 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্ট্যোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে (Uluberia Hospital) মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনা ফের একবার নারী নিরাপত্তা (Women Security) নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়েছে। এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হল। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ (Female Doctor Assaulted)। পাশাপাশি, নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শেখ সম্রাট। উলুবেড়িয়ায় শিসবেড়িয়ার বাড়ি থেকে তাঁকে ধরা হয়। হাসপাতালের (Uluberia Hospital) সিসি ফুটেজ দেখেই তাঁকে শনাক্ত করা হয়। এর আগে ট্রাফিক গার্ডে কর্মরত একজন হোমগার্ড-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।
ঘটনার পর ওই হাসপাতালে যান জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তরুণী চিকিৎসকের সঙ্গে কথা হয় চিকিৎসক দলের। প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের সঙ্গেও কথা বলেন। তাঁদের দাবি, 'কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও এফআইআর দায়ের করা হয়নি।' যদিও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জানিয়েছেন, 'মঙ্গলবার রাতেই স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে।' আরও জানা গেছে, হাসপাতালের নিরাপত্তা ৫৮ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রোগী দেখাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পুলিশের পরিচয় দিয়ে ওই হোমগার্ড মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয়। তাঁকে মারধরও করা হয়। তাঁকে চড়, ঘুষি মারা হয়ে বলেও অভিযোগ। এমনকি বাধা দিতে গেলে দেওয়া হয় ধর্ষণের হুমকি। তরুণীর দাবি, ঘটনার সময় সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিল না, কাউকে ডেকেও সাহায্য পাওয়া যায়নি।
তদন্তের মাধ্যমে জানা গেছে, ধৃত মিথ্যে পরিচয় দিয়ে ওই চিকিৎসকের সঙ্গে অভব্য আচরণ করেছে। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।