Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কালীপুজোয় মেদিনীপুরে ৭ কোটির বেশি মদ-বিয়ার বিক্রি! রেকর্ড দেশি মদের চাহিদা

প্রশাসনের হিসাবে, কালীপুজোর দিনই বিক্রি হয়েছে ৩৯ হাজার লিটার দেশি মদ, বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। পাশাপাশি ৪৪ হাজার লিটার বিদেশি মদ বিক্রির অঙ্ক সাড়ে পাঁচ কোটি টাকাকে ছুঁয়েছে। তাতে প্রশাসন যেমন রাজস্ব বৃদ্ধিতে খুশি, ব্যবসায়ীরাও উল্লসিত।

কালীপুজোয় মেদিনীপুরে ৭ কোটির বেশি মদ-বিয়ার বিক্রি! রেকর্ড দেশি মদের চাহিদা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 October 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর (Kali Puja) রাতে আলো, বাজি, আর উৎসবের সঙ্গে তাল মিলিয়ে মাতল পশ্চিম মেদিনীপুর (Medinipur)। শুধু একদিনেই জেলাজুড়ে মদ ও বিয়ারের বিক্রি (Liquor and Beer) ছাড়াল ৭ কোটি টাকার গণ্ডি! 

প্রশাসনের হিসাবে, কালীপুজোর দিনই বিক্রি হয়েছে ৩৯ হাজার লিটার দেশি মদ, বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। পাশাপাশি ৪৪ হাজার লিটার বিদেশি মদ বিক্রির অঙ্ক সাড়ে পাঁচ কোটি টাকাকে ছুঁয়েছে। তাতে প্রশাসন যেমন রাজস্ব বৃদ্ধিতে খুশি, ব্যবসায়ীরাও উল্লসিত।

গরম আবহাওয়ায় বিয়ারের চাহিদাও ছিল তুঙ্গে। একদিনে বিক্রি হয়েছে ২৫ হাজার লিটারেরও বেশি বিয়ার— যার বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। জেলার বিভিন্ন দোকান ও পানশালায় কালীপুজোর দিন ছিল উপচে পড়া ভিড়। অনেকে আবার বাড়িতে বসেই অর্ডার করেছেন প্রিয় ব্র্যান্ডের বোতল।

আবগারি দফতরের সুপার সুরজিৎ সরকার ও খড়্গপুরের ওসি অংশুমান ঘোষ জানান, ‘‘চোলাই ও বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে। নিয়মিত তল্লাশির ফলেই বৈধ মদের বিক্রি বেড়েছে। রাজস্বও বাড়ছে।’’

মেদিনীপুর সদরের আবগারি ওসি অভিজিৎ হালদার জানান, ‘‘তিনটি মহকুমা এলাকাতেই বিক্রির অঙ্ক ছিল চোখে পড়ার মতো।’’

এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘পুজোর সময় সবাই ছুটিতে থাকে। বন্ধু-বান্ধব, আত্মীয়দের সঙ্গে আনন্দের মেজাজে মদ খাওয়া এখন প্রায় রেওয়াজ। শহরের রাস্তায় লাইন দিয়ে মানুষকে মদ কিনতে দেখা গিয়েছে।’’

কালীপুজোর এই বিক্রির ধারা এবার জগদ্ধাত্রী পুজোতেও চলবে বলে আশা করছেন প্রশাসনের আধিকারিকরা। অর্থাৎ, উৎসবের মরসুমে মেদিনীপুরের মদের বাজারে আবারও ‘চিয়ার্স’-এর রেকর্ড গড়তে পারে।


```