Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পুলিশ অফিসারের পরিচয়ে মহিলা চিকিৎসককে হেনস্থা! ধর্ষণের হুমকির অভিযোগ, উলুবেড়িয়ায় ধৃত হোমগার্ড

পুলিশ সূত্রে খবর, রোগী দেখাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পুলিশের পরিচয় দিয়ে ওই হোমগার্ড মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয়। তাঁকে মারধরও করা হয়। 

পুলিশ অফিসারের পরিচয়ে মহিলা চিকিৎসককে হেনস্থা! ধর্ষণের হুমকির অভিযোগ, উলুবেড়িয়ায় ধৃত হোমগার্ড

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 October 2025 08:26

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর রাতে এক মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল এক হোমগার্ডকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়া (Uluberia) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শারীরিক নিগ্রহের (Lady Doctor Harasssed) পাশাপাশি তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, রোগী দেখাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পুলিশের পরিচয় দিয়ে ওই হোমগার্ড মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয়। তাঁকে মারধরও করা হয়। এমনকি বাধা দিতে গেলে দেওয়া হয় ধর্ষণের হুমকি। তরুণীর অভিযোগ, ঘটনার সময় সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিল না, কাউকে ডেকেও সাহায্য পাওয়া যায়নি।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে জানা গেছে, ধৃত মিথ্যে পরিচয় দিয়ে ওই চিকিৎসকের সঙ্গে অভব্য আচরণ করেছে। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। হাসপাতালের ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  

এই ঘটনায় স্বাভাবিকভাবে হাসপাতালে মেয়েদের নিরাপত্তাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। হাসপাতালের ভিতরেই একজন মহিলা চিকিৎসককে হেনস্থা, ধর্ষণের হুমকি! ঘটনার সময় নিরাপত্তারক্ষীদের অনুপস্থিতিও অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।  


```